মীরাক্কেলে থাকছেন না শ্রীলেখা!
বিনোদন

মীরাক্কেলে থাকছেন না শ্রীলেখা!

বিনোদন ডেস্ক:

বহু বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভারতের বাংলা টেলিভিশনের অন্যতম রিয়্যালিটি শো মীরাক্কেল। এই শোয়ের বিচারক হিসেবে প্রথম থেকেই রয়েছেন শ্রীলেখা মিত্র। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্তের সঙ্গে বরাবরই বিচারকের আসনে দেখা গেছে শ্রীলেখাকে। তবে এবার মীরাক্কেলের আসরে বিচারক হিসেবে রাখা হচ্ছে না তাকে।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা জানান, ফিরছে মীরাক্কেল। কিন্তু বিচারকের আসন থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। যদিও তাকে জি বাংলার তরফ থেকে সরাসরি কিছু জানানো হয়নি। কোনো ফোনও করা হয়নি। কিন্তু তিনি শুনেছেন, টিজারের শুটিং শুরু হয়ে গেছে। এমনকি উপস্থাপক মীরও তাকে কিছু বলেননি। যে কারণে আরও খারাপ লেগেছে তার।

ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, 'আমাকে বাদ দিয়েই বাংলার সবচেয়ে জনপ্রিয় কমেডি শো আবার শুরু হচ্ছে। সত্যি কথা বলা এবং ব্র্যান্ডের প্রতি এতো বছরের আনুগত্যের জন্য আমায় এই দামটি দিতে হলো। সেই সঙ্গে অবশ্যই এই সিস্টেমের কোনো অংশে তেল না দেওয়ার জন্য। ধন্যবাদ এই জনপ্রিয় চ্যানেলটিকে। আপনিই সেই সঠিক নারী, আমি আমার খামতিগুলো স্বীকার করি। যারা আমায় অপছন্দ করেন, ঘৃণা করেন তারা এবার পার্টি করতে পারেন।'

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই টলিউডের নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা। সেখানে তিনি বলেছিলেন, কীভাবে তাকে জোর করে নানা কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে আঙুল তুলেছিলেন। কীভাবে প্রেম করে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি জনপ্রিয় হয়, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন।

এরপর তাকে কটাক্ষ করেই স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছিলেন, 'নিজের খামতি ঢাকতে অন্যদের কাজকে ছোট করা কিংবা স্লাটশেমিং করে তাদের অপমান করার কোনো অর্থ নেই।'

প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে মীরাক্কেলে বিচারকের আসনে দেখা গেছে শ্রীলেখাকে। এবার হয়তো সেই আসনে দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম কিংবা নুসরত জাহানকে। যদিও চ্যানেলের পক্ষ থেকে বা এই অভিনেত্রীদের কাছ থেকে কিছুই জানানো হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা