হুমায়রা সুবাহ
বিনোদন

ভালো পাত্রই তো পাচ্ছি না

বিনোদন ডেস্ক: আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান চেয়েছেন এই নবাগত নায়িকা। বিয়ে ছাড়া এ মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে যাবেন না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা পাঠান

সুবাহ অনুরাগীদের বলেছেন, পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে লাইভে ভক্তদের প্রশ্নে এ কথা জানিয়েছেন এ চিত্রনায়িকা। অবশ্য এখনো অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়।

এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় আসলে গিফ্ট দেওয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।

আরও পড়ুন: উর্বশীর পোস্টে তুলকালাম

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস। যদিও তারা আলাদা হয়ে গেছেন, এসবই এখন অতীত।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা