ছবি : সংগৃহিত
বিনোদন

বন্ধুত্বের জোরেই সম্পর্ক টিকে আছে!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত ও বিতর্কিত প্রভাবশালী জনপ্রিয় নায়িকা পরীমনি বিচ্ছেদের চূড়ান্ত ধাপ থেকে সুখের সংসারে ফিরছেন।

আরও পড়ুন : রাখি সাওয়ান্তের মায়ের মৃত্যু

অভিনেত্রীর দাম্পত্যজীবনে অবশেষে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখে বসবাস করছেন। পরীমনি সব কিছু ঠিক হতেই জানালেন, রাজ তাকে নাকি রানির মতো রেখেছেন।

বিগত কয়েক দিন আগে ঢালিউডের এই তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। এখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে।

আরও পড়ুন : গভীর রাতে হিরো আলমের সঙ্গে মুনমুন

স্বামী রাজের সঙ্গে এখন সুখে সংসার করছেন তিনি। পরীমনি বিয়ের এক বছর পর জানালেন, শরিফুল রাজের জন্য ভালোবাসা বেড়েই চলেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন তিনি। একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে বিভিন্ন গণমাধ্যমেও কথা বলছেন।

আরও পড়ুন : পামেলা পাচ্ছেন ১০০ কোটি টাকা!

এক সাক্ষাৎকারে এ নায়িকা তার আর রাজের ভালোবাসা, সন্তান রাজ্যের বিষয়ে বিভিন্ন কথা বলেন।

রাজকে নিয়ে পরীমনি জানান, সম্পর্ক যতদূর, যতদিন যায় ভালোবাসাও বেড়ে যায়, মান-অভিমান হয়, বন্ধুত্ব বাড়ে, শেয়ারিং বাড়ে। দুজনের বন্ধুত্বের জোরেই এখনো অবধি সম্পর্ক টিকে আছে বলেও জানান পরীমনি।

পরীমনি জীবনের নানা চড়াই-উতরাই পার করে যতটা আলোচিত হয়েছেন, তেমনি সমালোচিতও কম হননি। চলচ্চিত্রে অভিনয় করবেন, এমনটি কখনো ভাবেননি বলেও জানান পরীমনি।

আরও পড়ুন : সানাই মাহবুবের নতুন যাত্রা!

পরীমনি গণমাধ্যমে আরও বলেন, নাটকে কাজ করছিলাম। তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। নাটকে কাজ করতে গিয়ে চম্পা ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। নাটকের শুটিংয়ের ফাঁকে প্রায়ই তিনি আমাকে চলচ্চিত্রের নায়িকা হওয়ার কথা বলতেন। অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।

প্রতিনিয়ত তার বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়। আমিও আত্মবিশ্বাসী হয়ে ওঠি। এভাবেই একদিন পরিচালক শাহ আলম মণ্ডল আমাকে তার ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন।

আরও পড়ুন : সুখবর পেলেন জ্যাকুলিন

২০১৫ সালে 'ভালোবাসা সীমাহীন' ছবি মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে পরীমনির।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পরীমনি ও রাজ। গত বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

আরও পড়ুন : মানুষের কথা ভাবতে চাইনি!

যদিও তাদের বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে ২২ জানুয়ারিকেই বিবাহবার্ষিকী হিসেবে বেছে নিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা