মাহিয়া মাহি
বিনোদন

এমপি নির্বাচন করব

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, এলাকার জনগণ চাইলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: সারাদেশ থেকে বিচ্ছিন্ন বরিশাল

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আজ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেছে মাহির প্রতিষ্ঠিত স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা। এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মাহি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। এই বিষয়টি সবাইকে জানাতে চাই। যে যার জায়গা থেকে সবাই এটা করতে পারেন। যদিও আমি রাজনীতি বুঝি না, তবু এটা শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই। রাজনীতি বলতে আমি মানুষের সেবা করাকে বুঝি।

আরও পড়ুন: এক ট্রলারে মিললো ১১৭ মণ ইলিশ

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নিজের জীবন, যৌবন ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। এই বিষয়টিকে আমি রাজনীতি হিসেবে দেখি।

নিকট ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা? এ প্রশ্নের উত্তরে এই নায়িকা বলেন, আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চান, আমাকে ভালোবাসেন; তা হলে অবশ্যই সেটা হতে পারে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: আ’লীগের নেতারা কেউ পালায় না

সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে রাজশাহীর নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল। অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফাল্গুনী হামিদ। আর বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। এর আগে সংগঠনটির রাজশাহী বিভাগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন: বিয়ে করলেন দুই নারী (ভিডিও)

প্রসঙ্গত, সবশেষ গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এর আগে ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়।

মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করছেন।

মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন। তাদের বিচ্ছেদ ঘটে ২০২১ সালের জুন মাসে। বর্তমানে তিনি গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তারা ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর নাম থেকে সরকার পদবি নিয়ে তিনি এখন মাহিয়া মাহি সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা