বিনোদন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভাইজান

বিনোদন ডেস্ক: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। গত চার-পাঁচ দিন ধরে অসুস্থবোধ করছিলেন এ নায়ক। এর পর স্বাস্থ্য পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় এ অভিনেতাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সব ধরনের শারীরিক পরিশ্রমও তার জন্য এখন নিষেধ। ফলে ‘বিগ বস’ সঞ্চালনায়ও বিরতি নিতে হচ্ছে তাকে। গত এক দশকের মধ্যে এ প্রথম ‘বিগ বস’কে কিছু দিনের জন্য ভাইজান ছাড়াই এগোতে হবে।

তবে সালমান যত দিন না সুস্থ হন, ততদিন এ রিয়েলিটি শো মাতাবেন বলিউড সিনেমার নির্মাতা-প্রযোজক ও জনপ্রিয় উপস্থাপক করণ জোহর। আর বলিউডে অভিনয়শিল্পীদের সঙ্গে করণের সখ্য আজকের নয়। তাই ভাইজানের অনুপস্থিতির সময়টিতে এ গুরুদায়িত্ব পালনে কালারস টিভির প্রস্তাবে মুখ ফিরিয়ে নিতে পারেননি এ নির্মাতা।

আরও পড়ুন: বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের জনপ্রিয় এ রিয়েলিটি শোটির ১৬তম সিজন চলছে। চলতি মাসের ১ তারিখে শুরু হওয়া এ সিজনটি বরাবরের মতোই আলোচনায় ছিল সালমান খানের জন্যই। এদিকে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিংও চলছিল পুরোদমে। এ তারকার অসুস্থতা তাতেও ছেদ ফেলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা