প্রয়াত অভিনেত্রী বৈশালী ঠাক্কর
বিনোদন
অভিনেত্রীর আত্মহত্যা

প্রেমিককে ধরিয়ে দিলে পুরস্কার

সান নিউজ ডেস্ক: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠাক্কর কয়েক দিন আগে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো

প্রথমে এ ঘটনায় অভিযোগের তীর ছিল, বৈশালীর হবু বর অভিনন্দন সিংহর দিকে। পরে জানা যায়, বৈশালীর আত্মহত্যার জন্য দায়ী তার প্রাক্তন প্রেমিক রাহুল। পরিবারের দাবি- অভিনন্দনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় বৈশালীর ‘আপত্তিকর’ ছবি, ভিডিও রাহুল পাঠিয়েছিল হবু বর অভিনন্দনকে।

ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী। তার পড়শি ছিলেন রাহুল। ইন্দোরের এ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বৈশালী। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গ্রিন সিগন্যাল পেলেই সব জানাবো!

এ সুইসাইড নোটে রাহুল ও তার স্ত্রী দিশার বিরুদ্ধে অভিযোগ করেছেন বৈশালী। এ অভিনেত্রী আত্মহত্যা করার পর স্ত্রীকে নিয়ে আত্মগোপনে চলে যান রাহুল। এদিকে, রাহুল-দিশাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। ইন্ডিয়া ডটকম এ খবর প্রকাশ করেছে।

বুধবার (১৯ অক্টোবর) এক অনুষ্ঠানে সাংবাদিকদের নরোত্তম মিশ্রা বলেন, ‘অভিযুক্ত দম্পতিকে (রাহুল-দিশা) ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য ৫ হাজার রুপি করে পুরস্কার প্রদান করা হবে। তা ছাড়া অভিযুক্ত এ দম্পতির বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে, যাতে তারা দেশ থেকে পালাতে না পারে।’

আরও পড়ুন: বিয়ের বিষয়টি গোপন রাখতে বলিনি

পুলিশ সূত্রের খবর, সুইসাইড নোটে বৈশালী লিখেছেন ‘রাহুল আমাকে শারীরিক-মানসিকভাবে শেষ করে দিয়েছে। ও বলেছিল, আমাকে কিছুতেই বিয়ে করতে দেবে না; আর ঠিক তা-ই করলো।’

রাহুলের স্ত্রী দিশাকে নিয়ে বৈশালী লিখেছেন, ‘রাহুলের স্ত্রী দিশা সব জানে। কিন্তু সবার সামনে আমার নামে বাজে কথা বলে ও। পরিবারকে বাঁচাতে চায়, আর কিছুই না। রাহুল সেটারই সুবিধা নিয়েছে। ও জানত, আমি কিছুই করতে পারব না, তাই আমার জীবনটা তছনছ করে দিলো। আমি কিছু করতে পারলাম না। কিন্তু আইন আর ভগবান হয়তো ওদের শাস্তি দেবে।’

আরও পড়ুন: ফের একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

পেশায় ব্যবসায়ী রাহুলের সঙ্গে আগে সম্পর্কে জড়িয়েছিলেন বৈশালী। অভিনেত্রীর পরিবারও তা জানত। কিন্তু যখনই অন্য পুরুষের সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হয়, তখন ঝামেলা শুরু করে রাহুল। সমস্যার সূত্রপাত সেখান থেকেই। একের পর এক বিয়ে ভাঙার পেছনে রাহুলকেই দায়ী করে গিয়েছেন এই অভিনেত্রী। বৈশালীর মৃত্যুর পর থেকে পলাতক রাহুলের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই-কে এসিপি মতিউর রহমান বলেন, ‘অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা ছিল বৈশালীর। তা নিয়ে রাহুল তাকে বিরক্ত করতেন। বৈশালীকে হেনস্তা করতেন প্রতিবেশী রাহুল। তার জন্য এই চূড়ান্ত পদক্ষেপ নেন বৈশালী। বর্তমানে নিজের বাড়িতে নেই রাহুল। রাহুলকে খোঁজার চেষ্টা চলছে।’

আরও পড়ুন: আমার মেয়েটাকে বাঁচতে দিন

গত ১৬ অক্টোবর সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে বৈশালীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার বয়স হয়েছিল ৩০ বছর।

প্রসঙ্গত, স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বৈশালী। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’, ‘বিষ ও অমৃত’-এর মতো শোয়ে কাজ করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা