বিনোদন

পূর্ণিমাকে প্রাক্তন স্বামী ফাহাদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদ। ফেসবুকে একটি পোস্টে পূর্ণিমার নাম উল্লেখ না করে ফাহাদ লিখেছেন, ‘দয়া করে আমাকে টেক্সট করা বা কল করা বন্ধ করুন। সবকিছু ঠিক আছে। মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আমার সঙ্গে কিছু শেয়ার করার দরকার নেই। আমি জানি...তার জন্য শুভ কামনা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।’

আরও পড়ুন: ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি

এর আগে গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা-রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও, এতদিন সেটি গোপন ছিলো। বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। জানালেন, বছর চার-পাঁচ আগে রবিনের সঙ্গে কাজের সূত্রে পরিচয় ঘটে তার। এরপর আলাপে আলাপে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্পর্কের কথা তারা পরিবারকে জানান। পরিবারও সম্মতি দেয়। এরপর গত ২৭ মে ঘরোয়া আয়োজনে দুজনের চার হাত এক হয়। তবে পারিবারিক বিভিন্ন কারণে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জো বাইডেন

পূর্ণিমা আরও বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’

চলতি বছরের শেষ দিকে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে পূর্ণিমা বলেন, ‘বিয়ের পরেই আমিসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনায় আক্রান্ত ছিলেন। এ জন্য বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত জো বাইডেন

প্রসঙ্গত, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি আরশিয়া উমাইজা নামে একটি কন্যা সন্তানের মা হন এ নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, তবে সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ পূর্ণিমা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় নবদম্পতি একসঙ্গে বসবাস করছেন। উমাইজা বর্তমানে তার মা পূর্ণিমার সঙ্গেই রয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা