৫০১ টাকা কাবিনে মৌসুমীর বিয়ে!
বিনোদন

৫০১ টাকা কাবিনে মৌসুমীর বিয়ে!

বিনোদন ডেস্ক : দেশ-বিদেশে প্রায়ই দেখা যায় ভিডিও কলে বিয়ে করছেন অনেকে। এবার কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীকে জুম মিটিংয়ের মাধ্যমে বিয়ে করতে দেখা গেল।

আরও পড়ুন : বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (১৭ জুন) নিজের জন্মদিনে ব্যতিক্রম উপায়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এ কণ্ঠশিল্পী। নিজেই জানালেন জীবনের নতুন ইনিংস শুরুর সংবাদ।

মৌসুমীর বরের নাম তসলিম মজুমদার। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ব্যক্তি চাকরি করেন সেখানকার জন এফ কেনেডি বিমানবন্দরে।

আরও পড়ুন : প্রাকৃতিক দুর্যোগে ২ দিনে ২৬ মৃত্যু

কণ্ঠশিল্পী মৌসুমী জানান, ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন তার ও তার বরের পরিবারের সদস্যরা। এরপর সেখানেই কবুল বলেন দুজনে।

মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলেও এ গায়িকা জানান!

আরও পড়ুন : সড়ক বাধা হলে কেটে ফেলার নির্দেশ

আয়েশা মৌসুমী গণমাধ্যমকে এই অভিনব উপায়ে বিয়ে প্রসঙ্গে জানান, ‘তসলিমের সঙ্গে আমার পরিচয় দীর্ঘ ৭ বছরের। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করবো আমরা। অবশেষে আমার জন্মদিনকে বেছে নিয়ে বিশেষ দিনটির জন্য। আমরা দুজনেই বেশ খুশি। আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন : সিলেটে নিত্যপণ্যের চরম সংকট

তিনি জানালেন, মাস কয়েক পরই দেশে ফিরবেন তার বর তসলিম। তখন বিশাল আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা