চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন

কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম

সান নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে উত্তাল সিনেপাড়া। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিবাদ, একটি বিয়ের আসরে চড়-পিস্তল কাণ্ড, শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ, অডিও-ভিডিও বার্তা; কত কিছুই ঘটে গেল।

আরও পড়ুন: সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ

এসব কাণ্ডে গুঞ্জন ওঠে, ফাটল ধরেছে ওমর সানী ও মৌসুমীর সংসারে। ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় এই দম্পতির সম্পর্কে এমন গুঞ্জনে মনঃক্ষুণ্ণ হয় ভক্তদের। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দেন ওমর সানী।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুকে তিনি একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, এক টেবিলে বসেই খাবার খাচ্ছেন সানী-মৌসুমী। সঙ্গে আছেন তাদের ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরা। ছবির ক্যাপশনে নায়ক লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

ওই ছবি ও সানীর ক্যাপশন দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধরে নেন, তাদের মধ্যকার দূরত্বের অবসান হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো মৌসুমীর মনকে খুব বেশি আঘাত করেছে। তাই হয়ত স্বাভাবিক হতে, নিজেকে সামলে নিতে মনস্তাত্ত্বিক সংগ্রাম করতে হচ্ছে তাকে। তেমন ইঙ্গিত পাওয়া গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে।

শুক্রবার (১৭ জুন) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন মৌসুমী। যেখানে তাকে এলো চুলে দেখা গেছে। ছবির ক্যাপশনে মৌসুমী লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।’

মৌসুমী বরাবরই ধরা-ছোঁয়ার বাইরে থাকতে পছন্দ করেন। পর্দার বাইরে তাকে পাওয়া দুষ্কর। মোবাইল ফোন কিংবা সোশ্যাল মিডিয়াতেও তেমন সরব নন অভিনেত্রী। তাই তাকে ঘিরে সানী-জায়েদের বিবাদের সময়ও গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য নিতে পারেননি। পরে মৌসুমী নিজেই আড়ালে থেকে একটি অডিও বিবৃতি সবার উদ্দেশ্যে দেন। যেখানে নিজের অবস্থান পরিষ্কার করেন।

আরও পড়ুন: অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী

প্রসঙ্গত, ওমর সানী-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তান- ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। কিছুদিন আগে একমাত্র ছেলে ফারদিনকে বিয়ে দিয়েছেন সানি-মৌসুমী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা