তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
বিনোদন

তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী

বিনোদন ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেজি মাপে তরমুজ বিক্রি হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনাও রয়েছে। তবু কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কেজি মাপে তরমুজ বিক্রি বন্ধ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

চলতি পবিত্র রমজান মাসেও দেশের অনেক জায়গায় কেজি মাপে তরমুজ বিক্রি হচ্ছে। ফলে একটি তরমুজের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পড়ছে।

যা স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের সামর্থ্যের বাইরে। ইচ্ছা থাকলেও টাকার অভাবে অনেক রোজাদারও ইফতারে তরমুজ মুখে দিতে পারছেন না।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি, সংসদকে চিঠি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী কেজি মাপে এভাবে তরমুজ বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পেইজে এই ক্ষোভ প্রকাশ করেন ‘কুলি’ খ্যাত নায়ক।

কেজি মাপে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।

আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরণের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

তিনি এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে আরও লেখেন, আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা