ছবি-সংগৃহিত
বিনোদন

আঁটসাঁট পোশাক পরে বিতর্কে কাজল

বিনোদন ডেস্ক: বলিউড জনপ্রিয় অভিনেত্রী কাজল। অসাধারণ ও দুর্দান্ত অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি দর্শকের। তবে তাই বলে যে সমালোচনা থেকে রক্ষা পাবেন তা কিন্তু নয়।

সম্প্রতি একটি ভবন থেকে কালো রঙের আঁটসাঁট অফ-শোলডার পোশাক, সঙ্গে মানানসই হিল পরে বেরিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। ক্যামেরার ঝলকানি পেরিয়ে কাজল তার গাড়িতে গিয়ে উঠেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিওতে কাজলকে এমন লুকে দেখা যায়। কাজলের এই ভিডিও নিয়ে অন্তর্জালে চলছে নানা জল্পনা। কারণ নেটিজেনদের একটি অংশ কাজলকে কটাক্ষ করে মন্তব্য করছেন।

আরও পড়ুন: বার্সেলোনায় প্রভাস

এখানেই থামেননি নেটিজেনরা, বরং আঁটসাঁট পোশাকে কাজলকে দেখে মনে করছেন, তিনি প্রেগন্যান্ট। এ নিয়েও দুই পক্ষে চলছে বিতর্ক। তবে অনেকের চোখেই এই ধরনের মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ।

শুধু যে সমালোচনা তা নয়, তার পাশে দাড়িয়েছেন বহু অনুরাগী। একদিকে যেমন কাজলের শরীর এবং ওজন নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য জমা পড়তে থাকে, তেমনই অন্যদিকে অনুরাগীরা বলছেন, কাজল যা পরেছেন, বেশ করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা