ভিডিও, ফাঁসের, হুমকি, দিলেন, সনু ,নিগাম!,
বিনোদন

ভিডিও ফাঁসের হুমকি সনু নিগামের!

বিনোদন ডেস্ক:

অল্প বয়সেই জনপ্রিয়তা পাওয়া সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর স্বজনপ্রীতির সমালোচনা উঠেছে ভারতের বলিউডের ওপর।

এতে সর্বশেষ যুক্ত হলেন গায়ক সনু নিগাম। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারকে ‘মিউজিক মাফিয়া’ উল্লেখ করে ভিডিও ফাঁসের হুমকি দিয়েছেন তিনি। আর এতে ভীষণ চটেছে ভূষণ কুমারের স্ত্রী অভিনেত্রী দিব্যা খোসলা। তিনি সনুকে ‘অকৃতজ্ঞ’ বললেন।

দিব্যা ইনস্টাগ্রাম স্টোরিতে জবাব দেন সনুকে। তিনি লেখেন, ‘সনু জি টি-সিরিজ আপনাকে তৈরি করেছে। আপনাকে ব্রেক দিয়েছে ইন্ডাস্ট্রিতে। আপনাকে এগিয়ে নিয়ে গেছে। আপনার যদি এতই রাগ ছিল ভূষণের ওপর আগে কেন বললেন না! আজ সস্তা পাবলিসিটির জন্য এইসব করছেন। আপনার পিতার কত ভিডিও আমি নিজে পরিচালনা করেছি, উনি কৃতজ্ঞতা জানাতেন। কিন্তু কিছু মানুষ হয়ই অকৃতজ্ঞ। আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যায়ার কা।’

তিনি আরও লেখেন, ‘আজ মোদ্দা কথা হলো কে ভালোভাবে ক্যাম্পেইন চালাতে পারছেন! আমি তো দেখছি লোকজন মিথ্যাটাও বিক্রি করে দিচ্ছে। কারণ তাদের ক্যাম্পেইনটা খুব জোরালো। সনু নিগামও হলো এরকম একজন মানুষ, যে জানে কীভাবে দর্শকদের মনের সঙ্গে খেলতে হয়। ঈশ্বর এই পৃথিবীকে রক্ষা করুক!’

সনু নিগাম নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে গতকাল (২২ জুন) একটি ভিডিও পোস্ট করেন। তার প্রেক্ষিতে দিব্যা এ কথাগুলো বলেন।
এদিকে সনু তার ভিডিওতে দাবি করেন টি-সিরিজের মালিক অনেক শিল্পীকে বঞ্চিত করতেন। বলেন, ‘দুটি বড় কোম্পানি আছে। তাদেরই নিয়ন্ত্রণে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি। তারা নতুন শিল্পীদের যোগ্য মর্যাদা দেয় না।’

তাদের মাফিয়া বলে উল্লেখ করেন সনু। সেখানে তিনি সরাসরি টি-সিরিজ কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের নাম ধরে অভিযোগ তুলেছেন।

ভিডিওতে ভূষণকে ‘তুই’ বলে সম্বোধন করেন ক্ষিপ্ত সনু। বলেন, ‘তুই ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিস। তুই ভুলে গেছিস, সেই সময়টা যখন আমার কাছে এসে বলেছিলি, ভাই দয়া করে আমার একটা অ্যালবাম করে দাও। বলেছিলি, ভাই স্মিতা ঠাকরের সঙ্গে দেখা করিয়ে দাও, বাল ঠাকরের সঙ্গে সাক্ষাত করিয়ে দাও। আবু সালেমের হাত থেকে আমাকে বাঁচাও। আবু সালেম আমাকে গালিগালাজ করছে... মনে আছে? না ভুলে গিয়েছিস! আমি তোকে বলে দিচ্ছি, আমার সঙ্গে ঝামেলায় জড়াস না।’

দুই বছর আগে ভূষণ কুমারে বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিলেন মারিনা কুওয়ার বলে এক উঠতি গায়িকা। সেই প্রসঙ্গেও ভিডিওতে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা