রাজীব-মেহজাবীন
বিনোদন

রাজীব-মেহজাবীনের ঘনিষ্ঠ ছবি ফাঁস

বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা আদনান আল রাজীব ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেমের গুঞ্জনের মধ্যেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিসহ বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফাঁস হয়েছে। অবশেষে তাদের গোপন প্রেম প্রকাশ্যে এসেছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এভাবে নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করে গুঞ্জন আরও উসকে দিয়েছেন রাজীব।

শনিবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন। তার বুকে মাথা রেখেছেন এই লাক্স সুন্দরী।

আর ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। চমকপ্রদ ব্যাপার হলো, এই ছবি আপলোডের মাধ্যমে যেন এক প্রকারের প্রেমের বিষয়টি স্বীকার করে নিলেন তারা।

এর আগেও মেহজাবিন ও রাজীবকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে শোনা গেছে। আবার তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা।

প্রসঙ্গত, মেহজাবীন ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি। অন্যদিকে তরুণ নির্মাতা আদনান আল রাজীব দেশের দের মধ্যে অন্যতম। বিজ্ঞাপন, নাটকে নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন। এছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা