বিনোদন

বিয়ের কয়েকদিনেই গর্ভবতী, আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক : মনে আছে স্টার প্লাসের সেই নাভেয়ার কথা। পর্দার সেই চুলবুলি নাভেয়া মুগ্ধ ছিলো দর্শক। তবে পর্দার নাভেয়ার জীবনে একজন প্রকৃত ভালোবাসার মানুষ থাকলেও বাস্তবের সৌম্যা শেঠের জীবনের গল্প ভিন্ন। দাম্পত্য কহলের জেরে চরম হতাশা ভুগেছেন তিনি। এমনকি অন্তঃসত্ত্বা থাকাকালীন বহুবার জীবন শেষ করে দেয়ার কথা ভেবেছেন সৌম্যা। এক ভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের হতাশা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সৌম্যা বলেন, ২০১৭ সালে আমি বিয়ে করি, মাসখানেকের মধ্যেই গর্ভবতী হয়ে পড়ি। এরপর আমি আত্মহত্যা করবার রাস্তা খুঁজতে শুরু করি। এই ভাবনা আমার পিছু ধাওয়া করেছে, যতক্ষণ না পর্যন্ত আমার বাবা-মা ভার্জিনিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র) গিয়ে পৌঁছেছিলেন। ওনারা গিয়ে আমার উদ্ধার করেন, এবং প্রায় মৃত্যুমুখ থেকে ফেরান। আমার আজও মনে পড়ে সেই মুহূর্তের কথা, যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিলাম না। আমার সারা দেহ ক্ষতবিক্ষত ছিল, আমি দিনের পর দিন না-খেয়ে ছিলাম, যদিও আমি প্রেগন্যান্ট ছিলাম। প্রথমে আয়নার সামনে দাঁড়ানোর সাহস হয়নি, যখন দাঁড়ালাম মনে হল এই জীবন শেষ করে ফেলি।

এই পরিস্থিতি থেকে সৌম্যাকে আসলে রক্ষা করেছিল তার গর্ভজাত সন্তান। অভিনেত্রী বলেন, আমার পরমূহূর্তেই মনে হয়েছিল, আমি অন্তঃসত্ত্বা। আমি মারা গেলে আমার সন্তান জানবে না আমি তাকে কতটা ভালোবাসি। মা’কে ছাড়াই ওকে আজীবন কাটাতে হবে। আমি নিজে মরে গেলেও আমার সন্তানকে সামান্য কষ্ট দেয়ার কথাও ভাবতে পারব না। তাই বলতে পারেন আমার ছেলে আইডেন আমায় বাঁচিয়ে রেখেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মার্কিন মুলুকের বাসিন্দা অরুণ কুমারকে বিয়ে করেন সৌম্যা। তবে একবছরের মধ্যেই আলাদা হয়ে যান তারা। পরবর্তীতে ২০১৯ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয় তাদের।

সৌম্যা ও তার প্রাক্তন স্বামী অরুণ কুমারের কাছে ছেলের যৌথ কাস্টডি রয়েছে। এক সপ্তাহ অন্তর ছেলে মায়ের কাছে থাকে। ছেলের সঙ্গে খনসুটি আর দুষ্টুমি করেই আপতত সময় কাটছে সৌম্যার। কোভিডের জন্য আপতত খুব বেশি ছেলেকে নিয়ে বাইরে বের হন না সৌম্যা। ঘরে বসেই ছবি আঁকা, গান গাওয়া- এইসব করেন। হয়ত খুব বেশি হলে বাড়ির সামনে সাইকেলে চেপে চক্কর লাগানো।

শেষবার কালার্স টিভির শো চক্রবর্তীন অশোক সম্রাট (২০১৬)-এ দেখা গিয়েছে সৌম্যকে। অভিনয় তার প্রথম ভালোবাসা, তবে কামব্যাকের ব্যাপারে কোনও পরিকল্পনা নেই তার। আপতত মার্কিন মুলুকের ভার্জিনিয়াই সৌম্যার স্থায়ী বাসস্থান। সেখানে লাইসেন্স রিটেলার হিসাবে কাজ করছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা