বিনোদন

করোনায় পরলোকে অ্যালেন গারফিল্ড

বিনোদন ডেস্ক:

করোনা কেড়ে নিচ্ছে বিশ্বের বিনোদন জগতের একের পর এক প্রাণ। এবার করোনায় প্রাণ হারালেন সত্তরের দশকের জনপ্রিয় হলিউড অভিনেতা ছিলেন অ্যালেন গারফিল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (৭ এপ্রিল) লস এঞ্জেলসে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বোন লুইস গুরউইৎজ। সেখানে মোশন পিকচার টেলিভিশন ফান্ড হোম এলাকায় আরও কয়েকজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে।

সত্তরের দশকের `দ্য কনভারসেশন’ ও ‘নাশভিল’র মতো অনেক জনপ্রিয় সিনেমার অভিনেতা ছিলেন অ্যালেন গারফিল্ড।

১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেন গারফিল্ড, এই অভিনেতার জন্মগত নাম অ্যালেন গুরউইৎজ। শুরুতে তিনি ছিলেন একজন মুষ্টিযোদ্ধা ও ক্রীড়া প্রতিবেদক। তার আগ্রহ, পড়াশুনা ও প্রচেষ্টায় তিনি অভিনয় জগতে সম্পৃক্ত হন এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার সহজাত কিছু অভিনয় প্রতিভা সবার থেকে তাকে স্বকীয় করে তোলে।

বেশ কয়েকবার স্ট্রোক হওয়ার ফলে তার শরীরের দশা এমনিতেই খুব একটা ভালো ছিল না। ১৯৯৯ সালে রোমান পোলান্সকি পরিচালিত ‘দ্য নাইন্থ গেট’-এ অভিনয়ের ক’দিন আগেও একটা স্ট্রোক হয় তার। এরপর ২০০৪ সালে আরেকটি স্ট্রোক।

এবার লস এঞ্জেলসের উডল্যান্ড হিলসের আবাসনে করোনা ভাইরাস প্রাণ হারালেন এই খ্যাতিমান অভিনেতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা