বিনোদন

জেমসের ক্যামেরায় জয়া যেমন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় রক শিল্পী জেমস গান গেয়ে সবার মন জয় করেছেন অনেক আগেই। গান গাওয়া ছাড়াও তার আরও এক গুন আছে সেটা অনেকে হয়তো জানে না। জেমস শখের বশে মাঝে মাঝে ছবি তুলতে বেশ পছন্দ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই তিনি দেখিয়েছেন। সেখানে তার প্রকৃতি এবং পোর্টেট আকারে ছবি তোলার বেশ পারদর্শিতাও দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে জেমস প্রকাশ করেন নিজের ফ্রেমে ধরা জয়া আহসানের একটি ছবি। তিন রঙের তিনটি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন দুই বাংলা জয় করে চলা এই প্রভাবশালী অভিনেত্রী। আর ছবিটি ধারণ করেছেন একইভাবে দুই দেশে প্রভাব বিস্তার করা রকার জেমস।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন- 'মাসটার অব দ্য সিলভার স্ক্রিন জয়া আহসান'। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তারচেয়ে অধিক সফল আর কেউ তো নেই।

ছবিটি প্রকাশের প্রথম ছয় ঘণ্টায় শেয়ার হয়েছে তিন শতাধিক! আর মন্তব্য তো অসংখ্য। সবাই উচ্ছ্বসিত প্রশংসায় ভাসাচ্ছেন জেমস-জয়ার এই ছবিটাকে নিয়ে।

সাইফুল ইসরাম শিশির নামে জেমসের এক ভক্ত লিখেছেন, 'গুরু আপনিতো জয়া আপুকে যুবতী মেয়ে বানিয়ে ফেলেছেন।' ফাতিমাতুজ্জ জোজরা নামে আরেক নারী ভক্ত লিখেছেন, 'গুরুর হাতের জাদু।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা