বিনোদন

আমার প্রেগন্যান্সি আমার গর্ব : পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক পিয়া জান্নাতুল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঘর আলো করে আসবে নতুন অতিথি। এর আগে পিয়া বেবি বাম্পের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

শরীর ফিট রাখতে শুরু থেকেই জিম করছেন পিয়া। সম্প্রতি বেবি বাম্প নিয়ে একটি ফটোশুটে অংশ নেন এই অভিনেত্রী। যা অন্তর্জালে সাড়া ফেলেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফটোশুটের বেশ কিছু ছবি পিয়া তার ফেসবুকে পোস্ট করেছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের বিশেষ একটি ফটোশুট।

পিয়া লিখেছেন, ক্যারিয়ারে আমি অনেক ফটোশুট করেছি। এই শুটটা বিশেষ। কারণ আমি চেষ্টা করেছি একটা মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায়ও তার মতো সুন্দর। সে যে কী সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায়, তার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে পেরেছি।

অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর কিছু ভয়ও থাকে। একথা স্মরণ করিয়ে দিতে পিয়া লিখেছেন— ভয়, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা সম্ভব, সঠিক খাবার, ব্যায়াম, জ্ঞানের মাধ্যমে। প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি শক্তিশালী তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না রেখে, কে কি বলবে না ভেবে, আরো সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগন্যান্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির এটি প্রথম সন্তান।

পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। পড়াশোনা করেছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা