বিনোদন

নতুন বছরে তাহসান-মিমের চমক

বিনোদন ডেস্ক : গায়ক এবং অভিনেতা তাহসান খান। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। নাটক ও বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছেন দুজন। সেই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন তারা।

‘হ্যালো বেবি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তাহসান এবং মিম। এই নাটকে আরো অভিনয় করছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিত পাওয়া জিয়াউল হক পলাশ। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে।

জানা গেছে, নাটকটি আসছে ২০২১ সালের শুরুতে নতুন বছরের চমক হিসেবে প্রচার হবে। ১ জানুয়ারি ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘হ্যালো বেবি’।

নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। তিনি নাটকটি প্রসঙ্গে বলেন, দুটি কাপলের গল্প নিয়ে ‘হ্যালো বেবি’ নাটকটি। খুব সিরিয়াস গল্পের নাটক না হলেও হাস্যরসের মাধ্যমে এটি ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এটি নির্মাণ করছি। তাদের ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা