বিনোদন

সিনেমায় আসছেন মডেল সারিকা 

বিনোদন ডেস্ক: মডেলিং ও অভিনয়- দুই মাধ্যমেই সফল অভিনেত্রী সারিকা সাবরিন। সম্প্রতি অনুষ্ঠান উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন। করোনায় কয়েক মাস বিরতির পর আবারও শুটিং শুরু করেছেন। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

অভিনয় আমার জীবন অভিনয়ের মাঝে আমি তৃপ্তি খুজে পাই। আগে বিরতি দিয়ে অভিনয় করতাম। কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি আর বিরতি দেব না। তাছাড়া কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত কাজ করার বিষয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাদের কথাকেও গুরুত্ব দিয়ে কাজ করছি। আমার ভক্তদের কাছ থেকে ব্যাপক উৎসাহ পাচ্ছি। তাই এখন আমি অভিনয়ে নিয়মিত।

আমি খন্ড নাটকে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ধারাবাহিক নাটকে এখনও কাজ করা হয়নি। এ মাধ্যমে আর কাজও করতে চাই না। কারণ অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক নাটকে আমার অভিনয়ে আগ্রহ ছিল না। এখন আমি অভিনয়ে এতই ব্যস্ত যে, আগামী জানুয়ারি পর্যন্ত আমার শিডিউল চূড়ান্ত হয়ে আছে।

এরই মধ্যে বিজয় দিবসের একটি নাটকে অভিনয়ের বিষয়ে কথা চূড়ান্ত হয়েছে। পরিচালকের নিষেধাজ্ঞার কারণে সেটি পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে পারছি না। তবে বিজয় দিবসের আরও একটি নাটকে অভিনয়ের সম্ভাবনা আছে।

নাটকের পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য মনস্থির করেছি। কিন্তু যেসব প্রস্তাব পাচ্ছি সেগুলোতে কাজ করার আগ্রহ পাচ্ছি না। গল্প, নির্মাণ পরিকল্পনা এবং সহশিল্পীর বিষয়টি যদি মনমতো হয় তবেই ছবিতে অভিনয় করব। আর ছবিতে অভিষেক যেহেতু বিলম্বিত হয়েছে, তাই যেন ভালো একটি ছবির মাধ্যমে দর্শকের সামনে আসতে পারি, সেই অপেক্ষায় আছি।

তিনি বলেন বাংলাভিশনে ‘আমার আমি’ নামে অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। দর্শক এবং টিভি চ্যানেল কর্তৃপক্ষ যতদিন চাবেন, ততদিনই আমি চালিয়ে যাব। এ পর্যন্ত যে কয়টি পর্ব প্রচার হয়েছে, সেগুলোর জন্যই প্রত্যাশা অনুযায়ী সাড়া পেয়েছি। কাজটি আমিও উপভোগ করছি। অভিনয়ের পাশাপাশি এ ধরনের কাজ দীর্ঘসময় চালিয়ে নিতে আমার কোনো সমস্যা হবে না।

সারিকা বলেন আগে থেকেই পরিকল্পনা করে কাজ করতে পারিনি। যখন যেটা ভালো লাগে, ঠিক তখনই সেটা করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই করছি। তবে এখন যেভাবে কাজ করছি- এ গতি ভবিষ্যতেও ধরে রাখতে চাই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা