বিনোদন

প্রচুর বিয়ের প্রস্তাব পাচ্ছেন ফারিয়া

বিনোদন ডেস্ক : স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হতে না হতেই প্রচুর পরিমাণে বিয়ের প্রস্তাব পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া! এ নিয়ে বিব্রত তিনি। এমন বেশকিছু বিবাহের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশও করেছেন ফারিয়া ।

সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যম ও মুঠোফোনে এসব প্রস্তাব পান শবনম ফারিয়া। প্রস্তাবে অনেকেই বলছেন, ‌আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি। যদি দ্বিতীয় করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো।

এদিকে রোববার (২৯ নভেম্বর) নতুন করে আরেকটি স্ট্যাটাস দেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো।

রোববারের এই স্ট্যাটাস দেয়ার পর থেকেই ফেসবুক থেকে উধাও হয়ে যান শবনম ফারিয়া। ফেসবুক থেকে সরে গেলেও বিবাহের প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর। এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন। সবশেষ চলতি বছরের ২৭ নভেম্বর বিয়ের ঠিক ৬৬৫ দিনের মাথায় বিচ্ছেদ হয় এই দম্পতির।

এ ব্যাপারে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। সেখানে ফারিয়া লেখেন, জীবনটা নদীর মতো। কখনো জোয়ার, কখনো ভাটা। কখনো বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা