বিনোদন

সমালোচিত অর্ষার ‘সাহস’

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ছোট পর্দার নাটক-টেলিফিল্মে তাকে নিয়মিত দেখা যায়। সম্প্রতি ‘বুমেরাং’ নামে ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ আলোচনায় আসেন তিনি।

এ ওয়েব সিরিজে তার সংলাপ আর পোশাকআশাক ছিল বেশ সাহসী। আর অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীর সাবলীল উপস্থিতির কারণে দর্শক তাকে কাঠগড়ায় দাঁড় করান। এবার ‘সাহস’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন অর্ষা।

গত ২২ নভেম্বর থেকে বাগেরহাটে দৃশ্যধারণের কাজ চলছে। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অর্ষা। তার সঙ্গে রয়েছেন অভিনেতা কাজী ইমরান নূর। সাজ্জাদ খান পরিচালিত এই সিনেমায় থিয়েটার রেপার্টরি বাগেরহাটের একদল শিল্পী অভিনয় করছেন। অডিশনের মাধ্যমে প্রায় ৫০ জন তরুণ শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করছেন।

লাক্স তারকা অর্ষা অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ক্রস অ্যাকশন’, ‘চাঁদ-ফুল-অমাবস্যা’, ‘স্বপ্ন সহচারী’, ‘দ্বন্দ্ব’, ‘আমার কথাটি ফুরালো না’, ‘ফিরে ফিরে আসা’, ‘স্বদেশ’, ‘সাতকাহন’, ‘প্রিয়া’ প্রভৃতি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা