বিনোদন

মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : সাবেক পর্ন তারকা মিয়া খলিফা নানা কারণেই আলোচনায়। মাঝে একবার বিয়ের ঘোষণা দিয়ে ছিলেন। প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে নাকি তার আংটিও বদল হয়। বিয়ের দিন কী পোশাক পরবেন তাও জানিয়েছিলেন তিনি। তবে এখনো বিয়ে করা হয়নি তার। এবার ভাইরাল হয়েছে মিয়া খলিফার একটি মজার ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছেন তিনি। তার আশপাশে বেশ ক’জন বন্ধু। মাছ খেতে গিয়েই ঘটে বিপত্তি। চিংড়ি মাছের খোসা ছড়াতে গিয়ে মাছের গায়ে লেগে থাকা মসলা ছিটকে পড়ে তার চোখে মুখে। তার বন্ধুদের মধ্যে পড়ে হাসির রোল।

টেবিলে বসে রয়েছেন মিয়া। বন্ধুদের সঙ্গেই একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন তিনি। সেখানে মাছ খেতে গিয়ে আচমকাই চিংড়ি মাছ থেকে সস ছিটে গিয়ে তার চোখে লাগে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। যদিও মাছ খেতে গিয়ে মিয়ার ওই কীর্তি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ হতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করছেন এটি নিয়ে।

মাঝে একবার গুঞ্জন উঠেছিলো সালমান খানের বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখবেন মিয়া খলিফা। কিন্তু সেই শোতেও দেখা যায়নি তাকে।

প্রসঙ্গত, লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন মিয়া কালিস্তা। পর্নে জগতে এসে তিনি নাম বদলে নেন। লেবাননে জন্ম হলেও যুক্তরাষ্ট্রে কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। অল্প কিছুদিন কাজ করেই নিজেকে এই জগৎ থেকে সরিয়ে নেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা