বিনোদন

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন সিমলা

বিনোদন প্রতিবেদক : ‘জীবনটা ভালো থাকুক কে না চায়। কোনো মানুষই কখনো খারাপ থাকতে চায় না। আমিও না। সবকিছুই নতুন করে শুরু করতে চাই। বিয়ে নিয়ে আলাদা করে কোনো ভাবনা নেই। বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু কথায় বলে না ভুল মানুষকে ভালোবাসা দিয়ে ফেলি আমরা। জেনে শুনে বুঝে একজন ভালো মানুষের সঙ্গে নিজেকে জড়াতে চাই, যাতে করে আবার হোচট খেতে না হয়। সেই মানুষের দেখা পেলে বিয়ে করবো’- এভাবেই নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়িকা সিমলা।

ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। প্রথম সিনেমা দিয়েই দর্শক-সমালোচকদের মন জয় করেছিলেন। পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই সিমলার পরের গল্পটা কেমন যেন ম্লান।

বুধবার (১১ নভেম্বর) এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘হয়তো যে ধরনের ছবি আমার করা উচিত ছিল আমি সে ধরনের ছবি পাইনি। তবে একেবারে ভালো সিনেমায় যে কাজ করিনি তাও নয়। আমি বেশকিছু সিনেমাকেই আমার ক্যারিয়ারের জন্য পজিটিভ হিসেবে দেখি। সেগুলো করে আমি নিজেও তৃপ্তি পেয়েছি, দর্শকও বিনোদিত হয়েছেন।’

‘মুম্বাই ছিলাম। ব্যক্তিগত কাজে। দেশে ফিরেছি দুই সপ্তাহ হলো। অনেক দিন গ্যাপ হয়েছে সিনেমার সঙ্গে। প্রায় পাঁচ বছর। আবার শুরু করতে চাই। কিন্তু আমি চাই বললেই তো হবে না। আমাকে কাজেও তো নিতে হবে। কাজই তো নেই। তাছাড়া ভালো নির্মাতা ও ভালো গল্পের সিনেমা না হলে অভিনয় করবো না। ভালো কাজ না পেলে শুধু শুধু করে লাভ কী’- অভিনয়ে নিয়মিত হবেন কী না তার জবাব দিলেন সিমলা।

এই অভিনেত্রীর নতুন একটি চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এখানে তিনি ‘ঘেটুপুত্র কমলা’র অভিনেতা মামুনের সঙ্গে অসম প্রেমের গল্পে জুটি হয়েছেন। ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে ৯ নভেম্বর। সেটি বেশ আলোচনায় এসেছে। এই ছবিতে কাজের অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাইলে সিমলা জাগো নিউজকে বলেন, “কাজের অভিজ্ঞতা ভালো ছিল। গল্পটা তো সুন্দর। তবে ছবিটি যে মুক্তি পাচ্ছে সেটি আমি জানতাম না। আমাকে ছবির পরিচালক বা কেউ বলেওনি। গতকাল নিউজে দেখলাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তি পাচ্ছে। এটা অবশ্যই আনন্দের।”

ইন্ডাস্ট্রির প্রায় সবাই জানেন আপনি দেশে নেই। এজন্যই হয়তো ছবির পরিচালক রুবেল আনুশ আপনাকে জানায়নি বিষয়টি। মিষ্টি হেসে সিমলা বলেন, ‘আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন কীভাবে? গতকালও একটি গণমাধ্যমে কথা বলেছি, তারা আমাকে পেল কীভাবে? ইচ্ছেটা থাকতে হয়। তবে আপনি যে বিষয়টি বললেন সেটাও আমি উড়িয়ে দিচ্ছি না। বিদেশে ছিলাম অনেক দিন, হয়তো সবাই জানে এখনো তাই আছি। হতে পারে। কিন্তু এখন জানাচ্ছি, আমি দেশেই আছি। দেশেই থাকবো। নিয়মিত অভিনয় করবো। এজন্য সবার সহযোগিতা ও ভালোবাসা চাই।’

বিয়ের প্রসঙ্গ আসতেই কেমন পাত্র পছন্দ সে বিষয়ে সিমলা বলেন, ‘এটা আসলে আমি পরিকল্পনা করিনি। বিয়েটা হলো ভাগ্যের ব্যাপার। আমি বললাম আর হয়ে গেল তা নয়। মনে মনে ভেবেছি যে ব্যাটে বলে মিলে এমন পাত্র পেলে বিয়ে করবো। পাত্র খুঁজছি। সে পাত্র কেমন হবে, কখন তাকে পাওয়া যাবে তা জানি না। ছোটবেলায় একটা কথা খুব শুনতাম, সেটাই বলতে চাই যে বিয়ের ফুল ফুটলে সেটা লুকানো যায় না।’

প্রসঙ্গত, বলিউডে কাজের স্বপ্ন নিয়ে দুই বছরের বেশি সময় ধরে তিনি মুম্বাই বসবাস করছিলেন। মুম্বাইয়ের মীরা রোডে ছিল সিমলার ঠিকানা। তিনি জানান, অনেক দিন ধরেই বাড়ি ফিরে আসতে চাইছিলেন। কিন্তু করোনার কারণে সে সুযোগ হচ্ছিল না। অবশেষে অবস্থা খানিকটা স্বাভাবিক হওয়ায় মুম্বাই থেকে আকাশপথে বানারস হয়ে সেখান থেকে কলকাতা আসেন। কলকাতা থেকে সড়কপথে ঢাকায় পা রাখেন ঝিনাইদহের শৈলকূপার মেয়ে সিমলা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা