বিনোদন

স্থপতি হওয়ার স্বপ্ন ছিল ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন, যিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম। প্রাক্তন বিশ্ব-সুন্দরী হিসেবে বরাবরই আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপন হিসেবে পরিচিত তিনি। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী হিসেবে মুকুট পরার পর থেকেই আর পেছনে ফিরতে হয়নি ঐশ্বরিয়া রাই বচ্চনকে। যদিও অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন। বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের পর ব্যাপক খ্যাতি লাভ করেন।

তবে ২০০৩ থেকে ২০০৫ সাল ছিল তার কর্মজীবনের একটু বাজে সময়। যদিও তা কাটিয়ে ওঠেন ধুম ছবির বাণিজ্যিক সফলতায়। তবে শুধুমাত্র যে তার সৌন্দর্য কিংবা অভিনয় দিয়েই সবাইকে মুগ্ধ করেছে এমন নয়, প্রশংসা কুড়িয়েছেন তার অনন্য প্রতিভার জন্যও।

স্কুলে পড়াকালীন তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন। গণমাধ্যমের খবরে অবশ্য অনেকবারই এসেছে রুপালি পর্দা জগতে পা রাখার আগে স্থপতি হওয়ার স্বপ্ন ছিল ঐশ্বরিয়ার। আর সেই পরিকল্পনা নিয়ে স্থাপত্যশিল্প বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিলেন। স্থাপত্যশিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও মডেলিংকে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য তাকে তা ছেড়ে দিতে হয়েছিল। তার প্রতিভা তাকে প্রস্ফূটিত করেছে বিনোদন অঙ্গনে।

১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বলিউডের এক একটি সিনেমায় একেক রূপে হাজির হতেন ঐশ্বরিয়া। দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ব্যাপক। তার কাজগুলো আজও মনে রেখেছেন মানুষ।

ঐশ্বরিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফেনি খান’ ছবিতে। তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও ও অনিল কাপুর। এরপর তামিল ছবি ‘পন্নিয়েন সেলভানে’তে দেখা যাবে তাকে। বিশ্ব-সুন্দরী খেতাব জিতে নেওয়া ঐশ্বরিয়া ভারতবাসীর হৃদয় জিতে নিয়েছেন অভিনয় দিয়ে।

সান নিউজ/এস

#বলিউড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা