ছবি: সংগৃহীত
বিনোদন

অবশেষে দেখা দিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এর মধ্যে মুম্বাইয়ের বাড়ি মান্নাতেও চলছে সংস্কারকাজ। সব মিলিয়ে ধারণা করা হচ্ছিল, ৬১তম জন্মদিনে হয়তো ভক্তদের সঙ্গে দেখা করবেন না বলিউড বাদশাহ। এমন খবরে মন খারাপ হয়েছিল প্রিয় তারকার অপেক্ষায় থাকা ভক্তদের।

তবে শেষ পর্যন্ত ভক্তদের নিরাশ করেননি শাহরুখ। ২ নভেম্বর জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় এসে হাজির হন তিনি। মধ্যরাত থেকে প্রিয় তারকার এক ঝলক দেখার অপেক্ষায় থাকা ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভালোবাসা প্রকাশ করেন।

জানা গেছে, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্‌যাপন করেন শাহরুখ। পরে সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় উপস্থিত হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা অভিনেতা ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন, উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন। এ সময় চিরচেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে ভক্তদের অভিবাদন জানান তিনি। প্রিয় তারকাকে একনজর দেখার পাশাপাশি ক্যামেরাবন্দি করতেও ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা।

এর আগে শাহরুখের দেখা না পেয়ে ভক্তদের অপেক্ষা যখন দীর্ঘ হচ্ছিল, তখনই তাঁকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার স্বার্থে বাড়ির সামনের সড়কে আগেই ব্যারিকেড বসিয়েছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার আলো-আঁধারিতে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে এসে হাজির হন অভিনেতা। উল্লেখ্য, বর্তমানে তাঁর বাড়িটিতে সংস্কারকাজ চলছে।

এদিকে প্রিয় তারকার জন্মদিন ঘিরে দিনভর নানা আয়োজনে মেতে ছিলেন ভক্তরা। কেউ মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন, আবার কেউ মান্নাতের সামনে শাহরুখের বড় বড় পোস্টার নিয়ে হাজির হয়েছেন। নাচ-গানেও মেতে ওঠেন তাঁরা। পাশাপাশি একসঙ্গে উপভোগ করেন শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি। জন্মদিনের প্রথম প্রহরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করে ভক্তদের চমকে দেন অভিনেতা। গানটিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।

শাহরুখের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা