বিনোদন

বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি, ছিলেন বিবাহিত পুরুষেরাও

বিনোদন ডেস্ক

পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে বিবাহিত পুরুষের প্রস্তাবও ছিল বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব এবং নিজের পছন্দের জীবনসঙ্গী সম্পর্কে খোলামেলা কথা বলেন এজরা।

অভিনেত্রী জানান, তার দাদি চেয়েছিলেন, তিনি যেন নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে এজরা এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না। বরং বিয়ের আগে নিজের ক্যারিয়ার গুছিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

এজরা আরও জানান, এক বিবাহিত রাজনীতিবিদ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়েতে রাজি হলে গাড়ি, ক্রেডিট কার্ড ও বিদেশ ভ্রমণসহ নানা বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ওই ব্যক্তি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাকে বিয়ের প্রস্তাব দেন। এজরার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তার স্ত্রী দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়েছেন।

তবে এসব প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এজরা। তিনি জানান, কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে চান না। অন্য কোনো নারীর সংসারে ভাঙন ধরুক, সেটিও চান না তিনি।

জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দের কথা জানিয়ে এজরা বলেন, এমন একজন মানুষকে তিনি পাশে চান, যিনি নারীদের সম্মান করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে শুধু তার প্রতিই বিশ্বস্ত থাকবেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা