ছবি: সংগৃহীত
বিনোদন

রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

বিনোদন ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়েও। পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বাইয়েও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এই উৎসব। আর মুম্বাইয়ের দুর্গাপূজার আয়োজনগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় থাকে মুখার্জি পরিবারের পূজা, যেখানে প্রতিবছর বলিউড তারকাদের সমাগম ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে হাজির হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এদিন তার পরনে ছিল ম্যাজেন্টা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজ। তবে পূজামণ্ডপে অভিনেত্রীর সঙ্গে দেখা যায়নি স্বামী রণবীর কাপুরকে। তিনি এর আগে শনিবার ওই মণ্ডপে গিয়েছিলেন।

তাহলে কার সঙ্গে পূজা দেখতে গেলেন ‘গাঙ্গুবাই’খ্যাত আলিয়া? ছবিতে দেখা যায়, তার সঙ্গী ছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন মুখার্জি। রণবীর ও আলিয়াকে নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাণ করেছিলেন অয়ন। এই পরিচালকের সঙ্গে তারকা দম্পতির বন্ধুত্বও দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের সূত্র ধরেই এবার অয়নের সঙ্গে পূজামণ্ডপে যান আলিয়া।

এ ছাড়া নর্থ বম্বের এই দুর্গাপূজার সঙ্গে অয়ন মুখার্জির পারিবারিক সম্পর্কও রয়েছে। তার দাদা, চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই পূজার আয়োজন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি মুম্বাইয়ের অন্যতম পরিচিত দুর্গাপূজায় পরিণত হয়েছে। প্রতিবছর এখানে পূজা উদযাপনে হাজির হন কাজল ও রানি মুখার্জির মতো বলিউড তারকারাও।

সোমবার পূজামণ্ডপে আলিয়াকে দেখতে পেয়ে ভক্তরা তাকে ঘিরে ধরেন। অনেকে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন এবং কুশল বিনিময় করেন। আলিয়াও হাসিমুখে ভক্তদের সঙ্গে সময় কাটান এবং তাদের আবদারে সাড়া দেন।

এদিকে অয়ন মুখার্জির পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-এও রণবীর ও আলিয়ার অভিনয়ের কথা রয়েছে। তবে সিনেমাটির মুক্তির সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে, রণবীর-আলিয়া দুজনই অপেক্ষায় রয়েছেন তাদের অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার মুক্তির। এর আগে ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীরের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ পার্ট ১’-এর।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা