বলিউড অভিনেতা গোবিন্দ। ছবি: সংগৃহীত
বিনোদন

কেন মায়ের মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন গোবিন্দ?

বিনোদন ডেস্ক

মায়ের মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মা নির্মলা দেবীর মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছিলেন যে, তাঁর সঙ্গে আবার দেখা হবে—এই আশায় নর্মদা নদীর জলে নেমে জীবন শেষ করার কথা ভেবেছিলেন অভিনেতা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৬ সালের সেই দুঃসহ সময়ের স্মৃতিচারণ করেন গোবিন্দ। তিনি বলেন, “আমি চরম কষ্টের মধ্যে ছিলাম। সেই সময় মনে হয়েছিল, আমার জীবনের সবকিছু এখানেই শেষ।”

উল্লেখ্য, গোবিন্দর মা নির্মলা দেবী ১৯৯৬ সালের ১৫ জুন ৬৯ বছর বয়সে মারা যান। মায়ের মৃত্যুর পর নিজেকে সামলাতে না পেরে নর্মদা নদীর তীরে চলে যান গোবিন্দ।

সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি ভেবেছিলাম নদীর গভীরে আরও কিছুটা এগিয়ে গেলে হয়তো মায়ের সঙ্গে আমার আবার দেখা হবে। তাই আমি পানির মধ্যে হাঁটতে শুরু করি।”

এ ঘটনাটি আত্মহত্যার চেষ্টা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে গোবিন্দ বলেন, “একপ্রকার তাই। মায়ের প্রতি আমার ভীষণ টান ও গভীর ভালোবাসা ছিল। বিশ্ব হয়তো একে ‘আত্মহত্যা’র মতো শব্দ দিয়ে ব্যাখ্যা করবে, কিন্তু আমরা বিষয়টিকে এভাবে দেখি না। জীবন কখনো শেষ হয়ে যায় না, তা কেবল নতুন রূপ ধারণ করে।”

তবে শেষ পর্যন্ত ওই নদীর তীরে থাকা এক সাধুর কারণে পরিস্থিতি বদলে যায়। পানিতে নেমে যাওয়ার পর রাম কুণ্ডল নামে এক সাধু গোবিন্দকে দেখতে পান এবং তাঁকে ডাক দেন।

ঘটনাটি স্মরণ করে গোবিন্দ বলেন, “তিনি আমাকে ডেকে আমার দিকে এগিয়ে এলেন। আমি পানি থেকে উঠে আসার পর তিনি জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে গোবিন্দ?’ তাঁর সেই প্রশ্নটি আমার চেতনা ফিরিয়ে আনে।”

সেই মুহূর্তেই নিজের ভুল উপলব্ধি করতে শুরু করেন অভিনেতা। গোবিন্দ বলেন, “আমি বুঝতে পেরেছিলাম যে আমি ভুল কিছু করছিলাম। সেই দিন আমি বড় একটি শিক্ষা পেয়েছিলাম—আমাকে আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে হবে।”

এই কঠিন মানসিক অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে তাঁর প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লেগেছিল বলেও জানান গোবিন্দ।

মায়ের মৃত্যু শুধু তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, তাঁর ক্যারিয়ার ও জীবনদর্শনেও গভীর প্রভাব ফেলেছিল। চলচ্চিত্র ও তারকাখ্যাতি সম্পর্কে নিজের উপলব্ধি তুলে ধরে গোবিন্দ বলেন, “সিনেমা আমার কাছে খেলনার মতো। ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, এতে কেউ ক্ষুব্ধ হলে ক্ষমা করবেন। তবে আমি বিশ্বাস করি, অভিনয়, খ্যাতি, হিরোইজম—এসবই ওপরওয়ালার দান। আমরা কেবল ঈশ্বরের দেওয়া ভূমিকায় অভিনয় করে যাচ্ছি।”

নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পর্কেও খোলামেলা কথা বলেন এই অভিনেতা। তাঁর মতে, বড় সুপারস্টার হওয়া নয়, বরং মায়ের স্বপ্ন পূরণ করতে পারাই তাঁর কাছে প্রকৃত সাফল্য।

গোবিন্দ বলেন, “আমার কাছে প্রকৃত সাফল্য বলতে কোনো বড় সুপারস্টার হওয়া নয়, বরং আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারাটাই ছিল আসল অর্জন। ২১ বছর বয়সে পৌঁছালে তাঁর ছেলে গোবিন্দ কী কী অর্জন করবে—মা যেসব স্বপ্ন দেখতেন, তা পূরণ করা এবং পরিবারের সেবা করাই ছিল আমার জীবনের আসল ‘হিরোইজম’।”

বর্তমানে গোবিন্দ তাঁর নতুন চলচ্চিত্র ‘রূপা’-এর প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। তবে দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্যের পাশাপাশি মায়ের মৃত্যু ও সেই কঠিন সময়ের স্মৃতি আজও তাঁর জীবনের অন্যতম আবেগঘন অধ্যায় হয়ে আছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা