সংগৃহীত
শিক্ষা

নোটিশ ছাড়া পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: নোটিশ ছাড়াই হঠাৎ করেই মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডে কেয়ার ইনচার্জ পদের বাছাই পরীক্ষা স্থগিত করায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর

শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা হবার কথা ছিল। এ জন্য পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসেন। এসে জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষার্থীরা এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন। তারা বলেন, কেন্দ্রে এসে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ এতে করে বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরীক্ষার্থীরা জানান, বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল, টাঙানো হয়েছিল সিটপ্লান। অথচ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে জানানো হয় পরীক্ষা স্থগিতের কথা।

আরও পড়ুন: পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীদের প্রতিবাদ

মহিলা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) আয়শা সিদ্দিকী বলেন, অনিবার্য কারণে আমাদের আজকের টি পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাদের পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশ নেই বিষয়টি তার দৃষ্টিগোচর করা হলে তিনি জানান, এখনই দিয়ে দেবে। প্রার্থীদের ভোগান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটা হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে হয়েছে। ঠিক কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা