সংগৃহীত
শিক্ষা

বিসিএসের খাতা পুনর্নিরীক্ষণ চায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে ২৪ জন পরীক্ষার্থী অসন্তুষ্ট হয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। নতুন করে ফলাফল প্রকাশের দাবিও করেছেন তারা।

আরও পড়ুন: স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ২৪ জনের পক্ষে আবু তাহের নামের এক প্রার্থী সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

আবেদনে বলা হয়েছে, আমরা ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ। আমাদের লিখিত পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল, আমাদের প্রত্যেকের প্রত্যাশিত গড় নম্বর ছিল পাশ নম্বরের চেয়ে অনেক বেশি।

আরও পড়ুন: জাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমাদের রেজিস্ট্রেশন নম্বর আমরা লিখিত পরীক্ষার ফলাফল শিটে খুঁজে পাইনি। এছাড়াও ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় নিয়োগকৃত পরীক্ষকদের খাতা মূল্যায়নে ১০ হাজার খাতায় গরমিল ও পিএসসির নম্বর ইনপুটে গরমিলের সংবাদ একাধিক অনলাইন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এতে বলা যায়, অনভিপ্রেত কোনো কারণে পিএসসির যথেষ্ট সদিচ্ছা থাকা সত্ত্বেও এমনটি ঘটতে পারে। ৩৮তম বিসিএসে ০১৯৪৭৬ রেজিষ্ট্রেশনধারীর অন্যান্য বিষয়ে খুব ভাল নম্বর থাকা সত্ত্বেও ইংরেজি বিষয়ে মাত্র ২৭ নম্বর প্রাপ্তি মুদ্রণজনিত ভুল বলেই প্রতীয়মান হয়। লিখিত পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও ফলাফল না আসায় খাতা পুনর্নিরীক্ষণ করে পুণরায় ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা