ছবি: সংগৃহীত
শিক্ষা

স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা"-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক

শুক্রবার (১ সেপ্টেম্বর) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরার সঞ্চালনায় ও সমিতির সভাপতি মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা একজন প্রজ্ঞা প্রজ্জ্বলিত একজন নারী। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মান সম্মত আধুনিকায়ন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের শিক্ষকদের মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষাকে টিকিয়ে রাখতে হবে। স্মার্ট শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: শিক্ষার্থী কমিয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে

তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত, যেন এ দেশের প্রতিটি শিক্ষার্থী বিশ্ব মানের শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, জেলা শিক্ষক সমিতির সকল সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা