ফাইল ছবি
শিক্ষা

প্রাথমিকে বদলি কার্যক্রম শেষ

শিক্ষা ডেস্ক: ২০২৩ সালের জন্য সারাদেশে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন করে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: সব কোচিং সেন্টার এক মাস বন্ধ

বুধবার (২৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপা.) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম ২০২৩ এরইমধ্যে সম্পন্ন হওয়ায় বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: ১১ একর জমি পেল জবি

চলতি বছর মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানি মুক্ত হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। তদবির, ঘুষ বাণিজ্য সর্বোপরি শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।

প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা, এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সর্বশেষ আন্তঃসিটি কর্পোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা