ছবি : সংগৃহিত
শিক্ষা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শিক্ষিত জাতিতে পরিনত করতে চেয়েছিলেন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : বাংলাদেশের মানুষকে শিক্ষিত জাতিতে পরিনত করতে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

বঙ্গবন্ধু দেশের ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। দেশের মানুষ শিক্ষিত হলেই তাদের এবং নিরলস ভাবে দেশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে তিনি বিশ্বাস করতেন।

জাতির পিতা স্বাধীনতার পরপরই সে চিন্তাটুকু করেছিলেন বলেই বঙ্গবন্ধু ৭৩ সালে বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন-সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে প্রায় ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনেন।

আরও পড়ুন : শীতে কাঁপছে শ্রীমঙ্গল

বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগনের পাশে ছিলো,আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি এসব কথা বলেন।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, চাকমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, সাধন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে না পাখি শিকার!

এদিন সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ মিলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি থানা বাজার এবং বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশে এসে মিলিত হয়।

এসময় রজত জয়ন্তীর কেক কাটেন প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা