সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় কৃষি উদ্যোক্তা তৈরির কারিগর সাইদুল ইসলাম

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় কৃষি কাজে শিক্ষিত বেকার ও সাধারণ কৃষককে কৃষি কাজে পরামর্শ দিয়ে উদ্যোক্তা তৈরি করে পতিত জমি চাষাবাদ এবং খামার সার ও কম্পোস্ট সার তৈরিতে প্রতিনিয়ত কৃষকের পাশে থাকছেন কৃষকের বন্ধু সাইদুল ইসলাম। তিনি ভালুকা উপজেলার কৃষি উপসহকারী কর্মকর্তা হিসেবে হবিরবাড়ীর ইউনিয়নের হবিরবাড়ীর ব্লকের দায়িত্বে আছেন।

আরও পড়ুন : পটুয়াখালীতে ৫ বীরঙ্গণা নারীক সংবধর্না

তিনি নব কৃষি উদ্যোক্তা ব্যক্তি তৈরি হিসেবে পরিচিত লাভ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে তার সু-সম্পর্ক রেখে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

তিনি ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে ফসলের মাঠে কৃষকদের নিয়ে নিয়মিত আলোক ফাঁদ করে যাচ্ছেন। এতে কৃষকরা আতঙ্কিত নয়, সচেতন হচ্ছেন ও আগাম পূর্বাভাস পাচ্ছেন। এছাড়াও তিনি পতিত জমির সদ্ব্যবহার এবং বিভিন্ন কোম্পানির বাউন্ডারির ভিতরে সাময়িক পতিত জমিকে সবজি চাষের মাধ্যমে চাষাবাদের আওতায় এনে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও মাটির স্বাস্থ্য রক্ষায় আধুনিক উপায়ে সরকারি সহায়তায় ও উদ্বুদ্ধ করনের মাধ্যমে অগ্রজ কৃষকদের নিয়ে ভার্মি কম্পোস্ট, খামারজাত সার ও অন্যান্য কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার করে যাচ্ছেন। কৃষিতে নব নব উদ্যোক্তা তৈরি করা পুষ্টিবাগান ও ফল বাগান সৃজনে তিনি নিয়মিত কৃষকদের সাথে করে যাচ্ছেন উঠান বৈঠক।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

হবিরবাড়ী এলাকার জয়নাল আবেদীন বলেন, পতিত জমি চাষাবাদের ব্যবহার ও ফসলি জমির মাটির প্রাণ জৈব কম্পোস্ট সার তৈরি ও ফসলে মাঠে ব্যবহারে সার্বিক ভাবে আমাদের সব সময় পাশে সহযোগিতা করে কৃষকের বন্ধু কৃষি উদ্যোক্তা সাইদুল ইসলাম ভাই।

হবিবাড়ী এলাকার কৃষক আবদুর রশিদ, মো. আমির, আঃ আব্বাস, মো. আলাল মিয়া ও জালাল উদ্দিন বলেন, কৃষি কাজ করে আমাদের সংসার জীবনের খরচ চালাতে হয়। এ বছরে আমন ধানের ফসল ভালো হয়েছে। তবে পোকা মাকড়, ইঁদুর রোগ বালাই থেকে রক্ষার জন্য কৃষি কর্মকর্তার কাছ থেকে আমরা এলাকার প্রায় সকল কৃষক আমন ধানের সুরক্ষার সন্ধ্যাকালীন আলোক ফাঁদ তৈরির প্রশিক্ষন গ্রহন করি। কৃষি কর্মকর্তা সাইদুল স্যার আমাদের সমস্যার কথা শুনামাত্রই চলে আসে। তবে এ বছর নামা জমিতে আমন ধান প্রবল বর্ষণে পানিতে ডুবে যায়। পানি নামার সাথে সাথে তার পরামর্শে আমরা ফসলি জমিতে কাজ করে যাচ্ছি।

কৃষি উপসহকারী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, কৃষিই সমৃদ্ধি, স্মার্ট কৃষি স্মার্ট হবে বাংলাদেশ। ফসলে জৈব সার দিলে আমরা পাবো ফসলের আসল স্বাদ। তবে এ বছর নামা জমিতে আমন ধানে প্রবল বর্ষণে পানিতে ডুবে যায়, ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। যাতে আংশিক ক্ষতি পুষিয়ে নিতে পারে সে পরামর্শ দিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : পুকুরে ধরা পড়ল রাসেলস ভাইপার

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।’ তারি ধারাবাহিকতায় কৃষির আধুনিকায়নে কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা