শিক্ষা

ছাত্রলীগের বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: ঘোষিত কমিটিকে অবৈধ উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রপের একাংশের নেতা-কর্মীরা। সোমবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।

আরও পড়ুন: মেসির জাদুতে চ্যাম্পিয়ন পিএসজি

রোববার (৩১ জুলাই) রাত ২টায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকে তালা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ফটকের সামনে বিক্ষোভ করছেন। এতে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি কোনো শিক্ষক বাস ও শাটল ট্রেন।

এদিকে,শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, কমিটি ঘোষণার পর ছাত্রদের ৫টি আবাসিক হলের অন্তত ৪০টি কক্ষ ভাঙচুর করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সাহিল কবিরকে মারধর করা হয়। মারধরের শিকার সাহিল পরে চবির চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। চবির আলাওল হলের অন্তত ১৫টি, এ এফ রহমানের ৫টি, সোহরাওয়ার্দীর ১৫টি, শাহজালালের ৪টি ও শাহ আমানতের ৬টি কক্ষ ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন: বোরকা পড়ে স্কুলে আসায় ছাত্রীকে শাস্তি

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৬৯ জনকে। এছাড়া ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে আরও ২৬৩ জনকে। কমিটিতে সদস্য করা হয়েছে ২১ জনকে।

বিজয় গ্রুপের নেতা নয়ন মোদক গণমাধ্যমকে বলেন, অছাত্র এবং পদবাণিজ্যে ভরপুর এই কমিটি। অনুপ্রবেশকারী আর স্বজনপ্রীতি যেখানে সবচেয়ে বেশি হয়েছে। আমরা চাই ঐতিহ্যের সংগঠন এভাবে যেন কারও একক স্বার্থে ব্যবহার না হয়। যতক্ষণ পর্যন্ত এ দাবি আদায় না হবে, এ অবরোধ চলবে।

আরও পড়ুন: রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র

বিজয় গ্রুপের আরেক নেতা আল আমিন বলেন, আমরা তিন দাবিতে অবরোধের ডাক দিয়েছি। আমাদের দাবিগুলো হলো- ইয়াবা ব্যবসায়ী ইলিয়াসকে বহিষ্কার করতে হবে। কমিটি বর্ধিত করে পদবঞ্চিত নেতা-কর্মীদের তাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং বিবাহিত, অছাত্র ও অন্যান্য দল থেকে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করতে হবে। না হলে অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা মূল ফটক আটকে বিক্ষোভ মিছিল করছে। যার কারণে বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাস শহরে যেতে পারেনি। এমনকি শাটল ট্রেনও অবরোধ করা হয়েছে। যার কারণে কেউই ক্লাস করতে বা করাতে আসতে পারেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা