শিক্ষা

ঢাবিকে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে নিতে সবাইকে কাজ করতে হবে: প্রো-ভিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে শীর্ষ অবস্থানে উন্নীত করতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে র‌্যাঙ্কিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ এই কর্মশালা আয়োজন করে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম স্বাগত বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ-সহ সকল ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে হবে। সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা ও উদ্ভাবনমূলক গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুগোপযোগী গবেষণার মাধ্যমে গবেষকদের দেশ ও জাতির টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে হবে। সামাজিক চাহিদা নিরূপণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতে হবে। গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার জন্য তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, বৈশ্বিক মানের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা, পিএইচডি প্রোগ্রাম আরও গতিশীল করা, দাপ্তরিক কার্যপদ্ধতির আধুনিকায়ন ও নতুন অফিস চালু, গবেষণা তথ্য হালনাগাদ করা, যথাসময় ক্লাস-পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা