শিক্ষা
ঢাবি অমর একুশে হল

১০ শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড, ৩৪ জনকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

‎ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ১০জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৪ জনকে অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১০ জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৪জন ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ড. মো. মাহফুজুর রহমান খান-সহ হল সংসদের ভিপি এবং জিএস বক্তব্য রাখেন। সহকারী আবাসিক শিক্ষক ড. মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অ্যাওয়ার্ড ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক বেশি। মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধের সঙ্গে জাতির সেই প্রত্যাশা পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অ্যালামনাই নেটওয়ার্কিং শক্তিশালী করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রভোস্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মুহাইমিনুর হোসেন ও মোহাম্মদ ইয়াসিন রহমান (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. সিয়াম (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), ওমর ফারুক (ভূতত্ত্ব), আহমেদ নেসার তাহসিন চৌধুরী (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), সালিম সাদমান সাদাত (মৎস্যবিজ্ঞান), মো. মাহফুজুর রহমান (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান), মো. আনিসুর রহমান (পদার্থবিজ্ঞান), ফজলে রাব্বি (পরিসংখ্যান) এবং আতিক আবরার রহমান (অণুজীব বিজ্ঞান)।

হল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. ইবনে হোসাইন ইমন ও মো. বিপুল হোসেন (পদার্থবিজ্ঞান), হাসানুর রহমান, ইকরাম হোসেন, মো. রিফাত আল হাসান ও মিকতাদ খান (গণিত), মো. হাসানুর রহমান সৌরভ ও মো. মাহবুব হাসান মিঠু (রসায়ন), জি. এইচ. ইমাম উদ্দিন আহমদ ও রমজান শেখ (মৃত্তিকা, পানি ও পরিবেশ), মো. রকি সোনার ও মো. আবু নাঈম হক নতুন (উদ্ভিদবিজ্ঞান), মো. আবীর হাসান ও মোকছেদুল শেখ (প্রাণিবিদ্যা), মো. আরিফুর রহমান ও সাব্বির হোসেন (অণুজীব বিজ্ঞান), সালিম সাদমান সাদাত, কাজী নাজমুল হুদা, মো. মাজহারুল ইসলাম ও মো. শাহরিয়ার (মৎস্যবিজ্ঞান), খান সাবরিন আহমেদ রিজভী ও মো. শাহরিয়ার রাফাত (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. মাছুম (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), মুহাম্মদ ফাহিমুল ইসলাম (আবহাওয়া বিজ্ঞান), ওমর বিন আব্দুল আজিজ (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং), মহির ফয়সাল (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), মো. বাদশা আলমগীর ও মো. আমান উল্লাহ্ আরিফ (পরিসংখ্যান), মো. এহসানুল হক পারভেজ (ফলিত গণিত), মো. আরিফ ইশতিয়াক শোভন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মো. আজগর ব্যাপারী (ভূগোল ও পরিবেশ), মো. নাবিউল হাসান শুভ (ভূতত্ত্ব), শরীফ আহম্মেদ (ফলিত রসায়ন ও কেমিকৌশল) এবং মো. মারুফ (ফলিত পরিসংখ্যান)।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা