ছবি: সান নিউজ
শিক্ষা

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

ইবি প্রতিনিধি

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার—নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার। এই অধিকার জনগণের মতামতকে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভোটাধিকারের চর্চা নিয়ে জন্ম নিয়েছে নানা বিতর্ক ও প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে ভোটার উপস্থিতি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ কমে যাওয়া নিয়ে আলোচনাও হয়েছে ব্যাপকভাবে। কেউ দেখেছেন গণতন্ত্রের সীমাবদ্ধতা, আবার কেউ নতুন রাজনৈতিক সংস্কারের প্রত্যাশা করেছেন।

আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের নানা অভিমত, প্রত্যাশা ও উদ্বেগ।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, “আমরা অতীতে বহু প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখেছি। এবার আশা করি নির্বাচন হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তবে জনগণ ভয়মুক্তভাবে ভোট দিতে পারবে।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন স্বৈরাচারী রাজনীতি চালিয়ে এসেছে, তাদের বাইরে রেখেই পিআর পদ্ধতির মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচন সম্ভব।”

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নূর উদ্দিন বলেন, “গত ১৬ বছরে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি। এবার আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।”

তিনি আরও যোগ করে বলেন, “পিআর পদ্ধতিতে অনেক সময় অস্থিতিশীল জোট সরকার গঠিত হয়, যা বিনিয়োগ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। কিছু ছোট দল এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “বিগত সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই স্পিরিট’ ধারণ করে সংস্কারের পথে এগোচ্ছে। যদি এই সংস্কার সফল হয়, ভবিষ্যতের সরকার আর আগের মতো স্বৈরাচারী হওয়ার সুযোগ পাবে না।”

ইবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত বলেন, “একজন নাগরিক হিসেবে কখনো বৈধ নির্বাচনে ভোট দিতে পারিনি। পিআর পদ্ধতিতে একাধিক দলের অংশগ্রহণ থাকলে ক্ষমতার ভারসাম্য রক্ষা পাবে এবং জনগণের আকাঙ্ক্ষা আরও বাস্তবায়িত হবে।”

ইবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুক। পিআর পদ্ধতি চালু হলে সব দল সরকারের অংশ হওয়ার সুযোগ পাবে, ফলে একক দলীয় ফ্যাসিবাদ আর টিকবে না।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুমতাহিনা রিনি বলেন, “বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তরুণ প্রজন্মের কাছে সুখকর নয়। আমরা চাই আসন্ন নির্বাচন হোক হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুযোগ। ৫ আগস্টের পর যেসব তরুণনির্ভর দল আত্মপ্রকাশ করেছে, তাদের ভূমিকা এবার গুরুত্ব পাক।”

তিনি আরও বলেন, “দলের নাম নয়—আমরা প্রার্থীর যোগ্যতা, সততা ও কর্মদক্ষতা দেখে ভোট দিতে চাই। ইশতেহার হোক জনগণের স্বপ্ন ও কল্যাণের প্রতিফলন। আমরা চাই একটি অংশগ্রহণমূলক ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠুক।”

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হোক—এমন প্রত্যাশা সবার।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা