সংগৃহীত ছবি
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার পবিপ্রবি'র প্রফেসর মামুন

নিনা আফরিন, (পটুয়াখালী) প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের সিনিয়র প্রফেসর ও রেজিস্ট্রার (অ.দা.) ড. মো. মামুন অর রশিদ।

আরও পড়ুন: নিজস্ব ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে বিক্ষোভ

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধিত) আইন ২০১৩ এর (১২)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়।

নিয়োগের শর্তে বলা হয়, ট্রেজারার এর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রফেসর ড. মো. মামুন অর রশিদ ১৯৮৮ সালে এসএসসি, ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৯৯ সালে কৃষি অর্থনীতির উপরে এমএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে "বাংলাদেশে প্রাণিসম্পদ উৎপাদন এবং ব্যবহারের ধরণ" এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল বুয়েট

শিক্ষকতার মহতী জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন।
ড. মামুন বরিশাল সদরের পশ্চিম আমানতগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক জনাব মো. জামাল উদ্দিন এবং গৃহিণী আমেনা বেগম এর ঘরে ১৯৭৩ সালের ২৫ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।” তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা