সংগৃহীত ছবি
শিক্ষা

আইএসডি’র মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : স্কুল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীসহ স্কুল কমিউনিটির অংশগ্রহণে দেশের গৌরবময় ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো হয়। এ আয়োজনের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে দেশপ্রেম ও জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হতে উৎসাহিত করা হয়।

আরও পড়ুন : শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান শুরু

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ডিরেক্টর স্টিভ ক্যাল্যান্ড-স্কোবলের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, “শেকড়ের সন্ধানে নিজস্ব সংস্কৃতি চর্চা এবং ইতিহাসের প্রতি গভীর বোঝাপড়া গড়ে তোলায় বিশ্বাস করে আইএসডি। বিজয় দিবস উদযাপনের মাধ্যমে অতীতকে স্মরণের ও শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ সামনে এসেছে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিজয় দিবসের এ চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের আয়োজন আমাদের শিক্ষার্থীসহ সবার সৃজনশীলতা, দৃঢ়তা এবং গর্বেরই প্রতিফলন।”

স্বাগত বক্তব্যের পরে, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্কুলটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এরপরে, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজনে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী। কেজি শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থাপন করে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘আমি বাংলায় গান গাই’ দেশাত্মবোধক গানটি পরিবেশন করে। ‘একাত্তরের চিঠি’ নিয়ে কবিতা ও নাটক পরিবেশন করে যথাক্রমে ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

আরও পড়ুন : নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন

তৃতীয়, সপ্তম, এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য ‘তাক ধুম তাক ধুম বাজাই’ ও ‘আমি বনফুল গো’ মঞ্চে তারুণ্যের শক্তি সঞ্চার করে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘বিজয় উল্লাস’ ও ‘চল চল চল’ হৃদয়গ্রাহী গান ও কবিতা পরিবেশন করে। সিনিয়র শিক্ষার্থীদের উপস্থাপনায় ‘আমার পথ চলা’ গানের পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সাংস্কৃতিক আয়োজনে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ও তার বাবা ‘তোমাকে অভিবাদন বাংলাদেশ’ কবিতাটি পরিবেশন করে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দলগত পরিবেশনা ‘চলো বাংলাদেশ’ গীতিনাট্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সামগ্রিকভাবে, শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনুপ্রাণিত করে এবং বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ করে।

মুক্তিযুদ্ধে শহীদদের অসামান্য আত্মত্যাগ নিয়ে অনুষ্ঠিত পরিবেশনা নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের সাথে সংযুক্ত করেছে; পাশাপাশি, এ আয়োজন তাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ তৈরি করেছে। এ আয়োজনের মাধ্যমে নিজেদের শিক্ষার্থী ও কর্মীদের জাতীয় ঐক্য ও চেতনার পুনর্জাগরণে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করল আইএসডি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা