সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় টুর্ণামেন্টের উদ্বোধন

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ২০২৪। প্রতিবারের মত এবারেও পবিপ্রবির ৯টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা।

আরও পড়ুন : ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ব্যামাগারে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উপ-কমিটির সভাপতি ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ।

আরও পড়ুন : ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, আহত ৫

শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বিশিষ্ট এন্টোমলজিস্ট অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ।

আরও উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, আরটিসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ ও সহকারী রেজিস্ট্রার মোঃ কবির সিকদারসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

টুর্ণামেন্টে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম ৪ ক্যাটাগরিতেই ৯টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েরই ভিন্ন ভিন্ন দল রয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে কারখানায় আগুন

ব্যাডমিন্টন খেলায় সার্ভ করার মাধ্যমে মূল আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করেন পবিপ্রবি উপাচার্য। এসময় বক্তৃতায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা জীবনের শ্রেষ্ঠ সময় কাটায়। এই সময়ে নিজেকে চৌকশ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।”

খেলা শুরুর আগে তিনি খেলোয়ারদের অভিনন্দন জানান। এর পরপরই প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ বনাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রী ব্যাডমিন্টন দল।

এদিকে আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে পবিপ্রবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যায়ামাগারে চলছে প্রস্তুতি মহড়া। প্রথমদিন দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ সর্বস্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা