ছবি: সংগৃহীত
অপরাধ

ধর্ষণ মামলায় যুব সংহতি নেতা গ্রেফতার

নিনা আফরিন, পটুয়াখালী: জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণের মামলার প্রধান আসামি পটুয়াখালীর দুমকি উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গত ৭ মার্চ পটুয়াখালী থানায় মামলা গ্রহণের পর থেকে আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে দুমকি থেকে পটুয়াখালী ঢোকার পথে অলিউল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ইত্যাদি জব্দ করা হয়। বেলা ৩ টার দিকে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি অলিউল্লাহ হাওলাদারকে হস্তান্তরের পর আদালতে সোপার্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে। মামলার অন্য ২ আসামিকে গ্রেফতারে তৎপরতা চলছে।

আরও পড়ুন: পাবনায় ভোট না দেয়ায় চেয়ারম্যানকে হুমকি!

গত ৩ মার্চ ধর্ষণের শিকার হয়ে ভুক্তভোগী নারী গত ৬ মার্চ পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিটিশন মামলা হিসেবে নিবন্ধন করাসহ পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা গ্রহণ এবং তদন্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী ৩ সন্তানের জননী। ১৫ বছর আগে তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর তিনি সন্তানদের লালনপালন করে বড় ছেলে ও মেয়েকে বিবাহ দেন। তার ছোট ছেলে ঢাকায় পড়াশোনা করেন। তিনি একা স্বামীর বসত ভিটায় বসবাস করেন।

অভিযুক্ত ১ নং আসামির বাড়ি তার বাড়ির পাশাপাশি হওয়ায় অলিউল্লাহ প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে যাওয়া-আসা করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। গত ৬ মাস পূর্বে আসামি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তা ভিডিও করে। পরবর্তীতে আসামি ভুক্তভোগীকে তার সাথে শারিরিক সম্পর্ক না করলে গোপন ভিডিও ফাঁস করে দেয়ার হুমকি দেয়।

আরও পড়ুন: বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে

গত ৩ মার্চ ১ নং আসামি ২ ও ৩ নং আসামি মো. মামুন হাওলাদার (৪০) ও মো. বেল্লাল হাওলাদারের মাধ্যমে বিয়ের কথা বলে ভুক্তভোগীকে পটুয়াখালী পৌরসভার শান্তিবাগ এলাকার মেহেদী ভিলায় নিয়ে যায়।

পরে ১ নং আসামি তাকে বিয়ে না করে হত্যা ও পূর্বের ধারণকৃত পর্নোগ্রাফী ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ফের জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আসামির হাত থেকে বাঁচার জন্য জোড়াজুড়ি করলে ১ নং আসামি তার কপালে ঘুসি মারে এবং নাকে-মুখে হাত দিয়ে আঘাত করে। এ ঘটনার পর আসামি ভুক্তভোগীকে একদিন আটকে রাখে।

পরবর্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর থানায় মামলা না নেয়ায় ভুক্তভোগী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আসামি বর্তমান এমপি জনাব এবিএম রুহুল আমিন হাওলাদারের বডিগার্ড হিসেবে কর্মরত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা