ছবি: সংগৃহীত
অপরাধ

নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বর্ণ চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আশুলিয়ায় বিক্ষোভ, ৩ জন গুলিবিদ্ধ

গ্রেফতাররা হলেন, উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. জাকির (৩৫), একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০), মো. জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) এবং সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার (৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ অভিযানে পুলিশ ২ ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখণ্ড গলানো অবস্থায় উদ্ধার করে, যার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা