সারাদেশ

মুন্সীগঞ্জে স্বাস্থ্যগত তথ্যের হেলথ কার্ড উদ্ভোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : এখন থেকে ঘরে বসে প্রতি মাসে একবার হাইস্কুলগামী সন্তানের হালনাগাদ স্বাস্থ্যগত অবস্থা জানতে পারবে অভিভাবকরা৷ হেলথ কার্ড' নামের এমনই কর্মসূচির উদ্যোগে নিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। যে সকল শিক্ষার্থীরা এ কার্ডের আওতায় আসবে তারা অগ্রাধিকার ভিত্তিতে পাবে চিকিৎসা সেবাও। মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন : হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে হেলথ কার্ড বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ২৫০ জন শিক্ষার্থীকে হেলথ কার্ড বিতরণের মাধ্যমে আনুষ্ঠিন যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই হেলথ কার্ডের মাধ্যমে ৬ মাস পরপর শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, চোখের ভিশন, রক্তের গ্রুপ নির্নয় করা হবে। শিক্ষার্থীদের সুষম বৃদ্ধি হচ্ছে কিনা, টিকা নিয়েছে কিনা, সাঁতার জানে কিনা এ সকল তথ্য এই হেলথ কার্ডে লেখা থাকবে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণহীন বাড়িভাড়ায় নাকাল ভাড়াটিয়ারা

তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করে তাদের স্মার্ট সিটিজেনে রূপান্তরিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বলেন, বিদ্যালয় শুধুই পাঠ্যপুস্তক আর পরীক্ষার চাপ নয়। শেখার আনন্দই এখানে মুখ্য। বিদ্যালয় শুধু কংক্রিটের ভবন নয়, এর পরিবেশ হবে আনন্দময়,এখান থেকেই সৃজনশীলতার বিকাশ ঘটবে। এ কার্ডধারী শিক্ষার্থী দেশের প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সব চিকিৎসা কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবে। শিক্ষার্থীদের হেলথ কার্ডে তার জন্ম নিবন্ধন নাম্বার অন্তর্ভুক্ত থাকবে। এতে করে এই কার্ড দিয়ে সহজেই ভোটার আইডি কার্ডও করা যাবে।

আরও পড়ুন : নোয়াখালীতে হাসপাতালে হাজতির মৃত্যু

ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী জুই রহমান বলে, আমার রক্তের গ্রুপ জানাছিল না। আমার চোখ ভালো না সমস্যা আছে সেটিও জানতাম না। হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছি। শুনিছে বছরে দু'বার আমরা আমাদের স্বাস্থ্যগত সব ধরনের পরামর্শ পাবো।

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসউজ্জামান আনিস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো.নাজমুল হুদা।

এছাড়াও মঙ্গলবার জেলার ৬ টি উপজেলায় ৩৫ বিদ্যালয়ের পরিত্যাক্ত জায়গায় 'আমার স্কুল-আমার বাগান' নামে, আরো ৩৫ বাগান উদ্ভোধন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা