ছবি : সংগৃহিত
পরিবেশ

গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন বিষয়ে মতবিনিময়

গাইবান্ধা জেলা প্রতিনিধি: চরাঞ্চলের মানুষদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে গণশুনানি শেষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইঁদুর মারার ফাঁদে স্কুলছাত্রের মৃত্যু

গত বুধবার (২২ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের(এসএসিসিএফ) আয়োজনে জিইউকে’র প্রধান কার্যালয় নশৎতপুরে মতবিনিময় সভায় সংশ্লিষ্ট বিষয়ে মূল বক্তব্য রাখেন পানি ও জলবায়ু বিজ্ঞানী ড. আইনুন নিশাত।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরাম'র নির্বাহী পরিচালক কেরামত উল্যাহ বিপ্লবের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম'র সভাপতি আশীষ গুপ্ত (ভারত), গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম, লেখক ও গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

আরও পড়ুন : গৌরীপুরে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভস্মীভূত

মতবিনিময় সভায় জেলার নদী ভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ, নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মজবুত করণ, ক্ষতিগ্রস্থ মানুষের পূণঃবাসন ও চরাঞ্চলে উঁচু ভিটা তৈরী করে গৃহনির্মাণের কথা তুলে ধরেন সাংবাদিক গোবিন্দলাল দাস, কেএম রেজাউল হক, উত্তম কুমার, আশরাফুল ইসলাম প্রমূখ।

এ সময় ড. আইনুন নিশাত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, জলবায়ু পরিবর্তনে ১১টি বিষয় নিয়ে দেশে কাজ চলছে। যা সমাধান করলে জলবায়ুর প্রভাবে যে ক্ষতি হচ্ছে তা মোকাবেলা করা সম্ভব।

আরও পড়ুন : নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন বিষয়ে গত মঙ্গলবার (২১ মার্চ) গণউন্নয়ন কেন্দ্র ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরাম'র আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের চরে অবস্থিত কুন্দেরপাড়া হাইস্কুল মাঠে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

আরও পড়ুন : ২ শিক্ষার্থীর মা ‘অপদস্ত’, উত্তাল বগুড়া

ওই শুনানিতে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ১শত ৬৫টি দ্বীপচর ছাড়াও লালমনিরহাট ও কুড়িগ্রামের জলবায়ু ক্ষতিগ্রস্থ মানুষ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা