সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে শতাধিক স্টল নিয়ে উদ্বোধন হয়েছে বিসিক উদ্যোগক্তা মেলা ২০২৪।

আরও পড়ুন : মা-মেয়েকে ধর্ষণ, প্রধান আসামির রিমান্ড

বৃহস্পতিবার বিকেলে স্কয়ার মাঠে দশদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাপার কো চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার।

জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগ সহ সভপতি এডভোকেট সুলতান আহমেদ মৃধা, জেলা পরিষদ সদস্য এডভোকেট জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মো: আলমগীর সিকদার।

আরও পড়ুন : ইলিশায় বোরো আবাদ বন্ধ, দুশ্চিন্তায় কৃষকরা

সভায় প্রধান অতিথি বলেন বর্তমান সরকার তৃনমুল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ইউনিটকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করেছে। ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় এখন যে কোন জায়গা থেকে অতি সহজেই বিশ্ব বাজারে উদ্যোক্তারা প্রবেশ করতে পারে। এ কাজকে আরো সহজতর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুধুমাত্র পোষাক নয় আগামীতে কৃষিপন্য,মৎস্য,তৈজসপত্র রপ্তানী করে হাজার হাজার কোটি ডলার আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হলেও সরকারের সকল ইতিবাচক কাজকে সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মেলায় শতাধীক স্টলে পণ্যের পরসা নিয়ে বসেছে উদ্যোক্তরা। এছাড়া প্রতিদিন মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা