ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার জানাজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশির (৬৫) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে হামুনের আঘাতে নিহত ৩

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় শহরের ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

তার জানাজায় অংশ নেন- নৌপথ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুবির নন্দী, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, কনসুল জেনারল দুবাই সাহেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. অরুনাংশু দত্ত টিটো ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।

মরহুমের জানাজায় আরও অংশ নেন- জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশেপাশের রাস্তায় দাড়িয়ে জানাজায় অংশ নেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি শুরু

এর পূর্বে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাদেক কুরাইশি।

সাদেক কুরাইশির জন্ম ১৯৬০ সালের ৩১ আগস্ট। তার পিতার নাম মরহুম আব্দুস সোবাহান এবং মায়ের নাম মোছা: নাসিরা খাতুন। বাসা শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকা।

তিনি ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন। ১৯৮১-১৯৮৪ সাল পর্যন্ত তিনি জেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়কের দায়িত্ব প্রাপ্ত হন। ১৯৮৫-১৯৮৭ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন এবং ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

১৯৯৭ থেকে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকলে দলীয় নেতাকর্মীদের উপর নিপিড়ন-নির্যাতন শুরু হলে দলের সংকটময় মুহুর্তে ২০০২ সালের ১৪ অক্টোবর জেলা কমিটি ভেঙ্গে দিয়ে মুহ: সাদেক কুরাইিশিকে আহ্বায়ক করে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ২২ মে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং কাউিন্সিলে মুহ: সাদেক কুরাইশি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পরবর্তীতে ২০১৪ সালের ১৬ অক্টোবর তাকে ২য় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সর্বশেষ ২০১৯ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত কাউিন্সিলে মুহ: সাদেক কুরাইশিকে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।

২০১১ সালে তিনি ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগপ্রাপ্ত হন এবং পরে নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। অর্থাৎ ২ মেয়াদে প্রশাসক ও ২ মেয়াদে চেয়ারম্যান ছিলেন মুহম্মদ সাদেক কুরাইশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা