ছবি : সংগৃহিত
সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির মৌন মিছিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ আগস্ট আন্তর্জাতিক দিবস উপলক্ষে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

আরও পড়ুন: যমুনায় বাঁধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শহরের উপকন্ঠে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় মৌন মিছিল হয়।

সদর উপজেলা বিএনপি কার্যালয়ের থেকে জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এ মৌন মিছিল বের হয়।

মিছিলটি মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকা হয়ে পান্না সিনেমা হলের সামনে সড়কে মৌন মিছিলটি গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শার্শায় টর্চ লাইটের আঘাতে গৃহবধু খুন

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন, মিরকাদিম পৌর বিএনপির আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য গোলজার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি তারিক কাশেম খান মুকুল,যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাইয়ুম মৃধা প্রমুখ।

আরও পড়ুন: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে অংশ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা