ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকা থেকে পুলিশের ধাওয়া খেয়ে তালতলা-গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২ দিন পর ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। পরে টঙ্গীবাড়ি থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সুরতহাল করার সময় কুদ্দুসের প্যান্টের পিছনের পকেটে নীল রঙের জিপার থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে দাবি করছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।

এর আগে বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে মাদক ব্যবসায়ী কুদ্দুসকে ধরার জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় সে তার বাড়ির পাশের তালতলা-গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ২

এরপর থেকে তার আর সন্ধান না পেয়ে বুধবার রাতে তার পরিবার ৯৯৯ ফোন করলে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৮ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত খুঁজেও নিখোঁজের সন্ধান না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফায়ার সার্ভিস। রাত ১ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার ধলেশ্বরী নদীতে ওই এলাকার লোকজন নিহতে লাশ ভাসতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসে এসে উদ্ধার করে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ডুবুরী ভ্রাম্যমান কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরে বেতকা এলাকার ধলেশ্বরি নদীতে নিখোঁজের সন্ধান পাওয়া গেছে।

আরও পড়ুন: সারা দেশে বৃষ্টি বাড়তে পারে

স্থানীয় লোকজন নিখোঁজের মরদেহ পানিতে ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। পরে নিহতের বড় ভাইসহ তার আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের খালের পানিতে তীব্র স্রোত থাকায় লাশটি ভাসিয়ে এতো দূরে নিয়ে গেছে।

এ ব্যাপারে নিহতের মেয়ে ফারিয়া বলেন, আমার বাবার লাশ কাকারা নিয়ে আসতেছে। আমরা বাড়িতে লাশের অপেক্ষায় আছি।

আরও পড়ুন: ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

নিহতের মা তহুরা বেগম বলেন, পানিতে ঝাঁপ দিয়ে আমার ছেলে ভাসতে ভাসতে আসছিলো। পরে পানির মধ্যে হাত দুইটা উঠাইলো, উঠাইয়া তলাইয়া গেলো। পুলিশের সামনে তলাইয়া গেলো, কিন্তু পুলিশ উদ্ধার করলোনা।

স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকার কুদ্দুস সরদার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। বুধবার বিকালে সাড়ে ৪ টার দিকে তাকে ধরার জন্য ধাওয়া করে টঙ্গিবাড়ি থানা পুলিশ।

পুলিশের ধাওয়া খেয়ে বালিগাঁও বাজারের পাশের তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেন কুদ্দুস। তিনি বালিগাঁও গ্রামের আঃ ছাত্তার সরদারের ছেলে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে ছিনতাই, গ্রেফতার ৯

প্রত্যক্ষদর্শী একলাস শেখ জানান, পুলিশ তাকে ধরতে আসলে কুদ্দুস পানিতে ঝাঁপ দেয়।

তার কথায়, পুলিশ বলছে, তুই উঠে আয়। তোর মামলা হালকা করে দিমুনে, উঠে আয়। সে উঠে আসে নাই, সাঁতরায় চইলা গেছে। পুলিশ ওরে ওঠার জন্য লাঠি দিতে চাইছিলো। কিন্তু সে লাঠি ধরেও ওঠে নাই।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, শুনেছি নিখোঁজের লাশ বেতকা খালে ভেসে উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। কুদ্দুসের লাশ পাওয়ার পর সুরতহাল করার সময় পিছনের পকেটে নীল রঙের জিপারে ৪ পিস ইয়াবা টেবলেট পাওয়া গেছে।

তিনি আরও বলেন, কুদ্দুস চিহ্নিত মাদক কারবারি ছিলো। টঙ্গীবাড়ি থানায় তার বিরুদ্ধে মাদক, জুয়া ও চুরির ১৫ টি মামলা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা