সারাদেশ
রাঙ্গামাটিত

বন্যার পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চকরিয়ায় বন্যার্তদের পাশে কোস্ট গার্ড

বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের মরদেহ উপজেলার পৃথক পৃথক জায়গা থেকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার ৪নং ওয়ার্ড বাঘাইছড়ি পৌরসভার মাদরাসা পাড়ার মো. মহসিনের ছেলে জুয়েল (৭), ৪নং ওয়ার্ড বঙ্গলতলী ইউনিয়নের অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া (১০) এবং সাজেক ইউনিয়নের মাসালং দিপুপাড়ার সরবিন্দু ত্রিপুরার ছেলে কাওলা (৪০) ।

স্থানীয়রা জানান, জুয়েল গত মঙ্গলবার (৮ আগস্ট) বন্যার পানিতে ভেসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও খোঁজ পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাদের মেম্বার পাড়ায় তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তরা পেলো প্রধানমন্ত্রী'র উপহার

জুয়েলের বাবা মহসীন বলেন, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় জুয়েল। ফিরে আসতে দেরি হওয়ায় আমরা তাকে খুঁজতে শুরু করি। অনেক খুঁজেও তাকে না পাওয়ায় আমরা ধারণা করেছিলাম সে বন্যার পানির স্রোতে ভেসে গেছে।

এদিকে আজ দুপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে যায় রাহুল বড়ুয়া। বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া বাঘাইছড়ির সাজেকের মাচালং দিপুপাড়া এলাকায় কাচালং নদীর পাড়ে কাওলার মরদেহ দেখে স্থানীয়রা সাজেক থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : যমুনার ভাঙনে বিলিন হচ্ছে বসতভিটা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা মর্মান্তিক। বন্যার সময় শিশুদের দিকে বিশেষ নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা